আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৫ ফেব্রুয়ারী ২০২৬: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭৮ হাজার ৭১১ জন শিক্ষক। গত ৩ ফেব্রুয়ারি থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা অনলাইনে আবেদন করেন। আবেদনের সময় বাড়িয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।
এবারই প্রথম প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২৯ জানুয়ারি এনটিআরসিএ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়। এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, আবেদনের সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক: ৩,৮৭২টি পদে ২৬,৮২৬ আবেদন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক: ৩,৯২৩টি পদে ১৯,৮৩৮ আবেদন, ডিগ্রি পাস কলেজের উপাধ্যক্ষ: ৬২৭টি পদে ৬,০৮২ আবেদন, এছাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ: ২০২ পদে ১,২৩৩ আবেদন, কামিল মাদ্রাসার অধ্যক্ষ: ৩৪ পদে ৫৩৩ আবেদন, আলিম মাদ্রাসার অধ্যক্ষ: ২১৯ পদে ১,৫১৮ আবেদন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ: ৫৮৪ পদে ৫৫০ আবেদন, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ: ৫১১ পদে ৫,৬৩০ আবেদন, উচ্চমাধ্যমিক স্কুলের অধ্যক্ষ: ২৫৭ পদে ৩,১৮০ আবেদন, বিএম কলেজের অধ্যক্ষ: ১১০ পদে ৭১২ আবেদন, উপাধ্যক্ষ ও সুপার পদে ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ: ৩৪৩ পদে ৯৯৫ আবেদন, কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ: ৫৩ পদে ৩৯০ আবেদন, আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ: ৩৭৭ পদে ৭২৫ আবেদন, দাখিল মাদ্রাসার সুপার: ৮৯৯ পদে ২,৬৪৫ আবেদন, দাখিল ভোকেশনাল প্রতিষ্ঠানের সুপার: ৪০ পদে ৪৯২ আবেদন, দাখিল মাদ্রাসার সহকারী সুপার: ১,০০৪ পদে ২,৯৮৭ আবেদন, নিম্নমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক: ৫০৪ পদে ৪,৩৭৫ আবেদন
এনটিআরসিএ জানিয়েছে, মোট ১০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। এর মধ্যে, ৮০ নম্বরের এমসিকিউ লিখিত পরীক্ষা (সময় ১ ঘণ্টা, ৮০টি প্রশ্ন), শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর, মৌখিক পরীক্ষা ৮ নম্বর, প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত ও মৌখিক—প্রতিটি অংশে আলাদাভাবে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
প্রশ্ন থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা ও আর্থিক ব্যবস্থাপনা থেকে। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী শিক্ষা ব্যবস্থাপনা ও বিষয়ভিত্তিক মৌলিক জ্ঞান থেকেও প্রশ্ন থাকবে। আবেদন করা যাচ্ছে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। এই প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং প্রার্থীর পছন্দক্রমের ভিত্তিতে শতভাগ স্বয়ংক্রিয় পদ্ধতিতে মেধা অনুসারে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হবে। তদবিরকে অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। গত ২৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক পরিপত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষমতা এনটিআরসিএকে দেয়। ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধন পরীক্ষা আয়োজন করছে এবং ২০১৬ সাল থেকে এন্ট্রি লেভেলের শিক্ষক-প্রভাষক নিয়োগে সুপারিশ করে আসছে।
এর আগে ২০১৫ সাল থেকে এনটিআরসিএর মাধ্যমে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হলেও প্রধান ও সহপ্রধান নিয়োগ দিত প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা পরিচালনা পর্ষদ। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এখন থেকে এসব পদেও এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়