অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

একযোগে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ : ইউজিসিতেও পরিবর্তন

ছবি : সংগৃহীত

সংস্কার ১৬ মার্চ ২০২৬: দেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. সিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রফেসর মমিনুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মো. মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোহাম্মদ মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে তিনি ১৬ মার্চ ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আবেদন পাঠান।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন নিয়াজ আহমদ খান। ওইদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি নিজ বিভাগের (উন্নয়ন অধ্যয়ন) গ্রেড১ অধ্যাপক পদে ফিরে যাওয়ার জন্য আবেদন করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

৮ বিশ্ববিদ্যালয়ের ভিসি একযোগে অপসারণে এর অস্থিরতার শঙ্কা : ইউটিএল

একসঙ্গে ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) আকস্মিক অপসারণে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ এক বিবৃতিতে ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. যোবাইর মুহাম্মদ এহসানুল হক এবং সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নিয়োগের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১০ মার্চ অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী

একাডেমিক যোগ্যতায় উপাচার্য নিয়োগ : শিক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কার

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন উপাচার্য নিয়োগে শিক্ষকদের গবেষণা, প্রকাশনা, সাইটেশন, পিএইচডি, পোস্ট-ডকসহ সামগ্রিক একাডেমিক পারফরম্যান্সকে প্রধান বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার ১৬ মার্চ ২০২৬  সচিবালয়ে আয়োজিত এক

ঢাবি ভিসির পদত্যাগপত্র প্রসঙ্গে সিদ্ধান্ত এখনো হয়নি : শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে