অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার: বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে।

মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের এক সৌজন্য সাক্ষাতে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানান তার ফেসবুক পোস্টে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, নিরাপদ, সুশৃঙ্খল ও আইনসম্মত অভিবাসন প্রক্রিয়া নিশ্চিত করা এবং কর্মী নিয়োগের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা ছিল আলোচনার মূল বিষয়।

উভয় দেশ মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদা অনুযায়ী দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে একমত হয়েছে। একই সঙ্গে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো, অভিবাসন ব্যয় হ্রাস এবং শুধুমাত্র অনুমোদিত ও যোগ্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে মালয়েশিয়া এআই ও প্রযুক্তিনির্ভর নিয়োগ পদ্ধতি চালুর উদ্যোগ তুলে ধরে, যার লক্ষ্য মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমানো। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়ার পে নীতির আওতায় নিয়োগের সব খরচ নিয়োগকর্তা বহন করবে, এ বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ এই উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এ ছাড়া কর্মী নিয়োগে আইনি জটিলতা নিরসন, মানব পাচার প্রতিরোধ, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়েও উভয় দেশ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ, সনদ প্রদান, দক্ষতা উন্নয়ন এবং তথ্য আদান-প্রদানে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রী রামানান জানান, এসব উদ্যোগের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত ফলো-আপ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি এই সহযোগিতাকে একটি ন্যায্য, টেকসই এবং বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক শ্রম অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। (বার্নামা)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়ায় ইন্টারপোলকে চিঠি

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। এ বিষয়ে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। সোমবার পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে, নির্ধারিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি শুক্রবার : হরমুজ টোলমুক্ত হতে পারে

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে পৌঁছেছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি টোলমুক্তভাবে উন্মুক্ত করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পৃথকভাবে এ তথ্য

সৌদিতে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য নতুন নির্দেশনা জারি

সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’। নতুন নিয়ম অনুযায়ী, এ পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কিউয়া প্ল্যাটফর্মের

মালয়েশিয়ায় রোহিঙ্গাবিরোধী প্রচারণা : বহিষ্কারে সাড়ে ৪ লাখ স্বাক্ষর

মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে নতুন করে বিদ্বেষমূলক প্রচারণা শুরু হয়েছে। ‘আকু আনাক মালয়েশিয়া’ নামে চেঞ্জ ডট অর্গে চালু হওয়া একটি অনলাইন পিটিশনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে রোহিঙ্গাদের দেশ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। মাত্র কয়েক সপ্তাহে পিটিশনটিতে প্রায় সাড়ে চার লাখ স্বাক্ষর জমা পড়ে