আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১ মে ২০২৬ শুক্রবার: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, আরব সাগরের দিক থেকে কৌশলগত এই প্রণালীটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইরান তার শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের জন্য এই রুট বন্ধ করেছে। কেউ অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিলম্ব ছাড়াই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ও বন্দর কার্যক্রমে বাধার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে ইরানের নিজস্ব জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেগুলো নিয়মিত গন্তব্যে পৌঁছাচ্ছে বলেও দাবি করেন নৌবাহিনী প্রধান।
তিনি আরও জানান, খুব শিগগিরই ইরান এমন একটি শক্তিশালী মারণাস্ত্র ব্যবহার করতে পারে, যা শত্রু দেশগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তার ভাষায়, ইরানকে দ্রুত পরাজিত করার শত্রুদের ধারণা এখন কেবল ‘কৌতুক’ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এই রুট বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও নৌ-নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে
ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান