আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের সাধারণ মানুষ ও অসচ্ছল পরিবারের জন্য ১৪৮টি গরু কোরবানির উপহার দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। এসব গরু জোহরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে, যাতে বেশি সংখ্যক মানুষ কোরবানির মাংস পেতে পারেন।
জোহরের মুখ্যমন্ত্রী অন হাফিজ গাজী বলেন, এই অনুদান জোহর রাজপ্রতিষ্ঠানের মানবিকতা, জনগণের প্রতি ভালোবাসা এবং ‘বাংলসা জোহর’-এর কল্যাণে রাজপরিবারের অঙ্গীকারের প্রতিফলন।
ঈদুল আজহা উপলক্ষে জোহরে উৎসবমুখর পরিবেশের মধ্যে রাজপ্রাসাদ ইস্তানা বুকিত সেরিনেতে রাজপরিবারের এক বিশেষ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুলতান ইব্রাহিম এবং রানি জারিথ সোফিয়া।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন তুংকু মাহকোটা ইসমাইল, তার সহধর্মিণী খালিদা এবং তাদের সন্তানরা। উপস্থিত ছিলেন টুংকু আবদুল রহমান সুলতান ইব্রাহিম, টুংকু আবু বাকার সুলতান ইব্রাহিম এবং টুংকু তুন আমিনাহ সুলতান ইব্রাহিম।
রাজপরিবারের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে পরিবারের সদস্যদের একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেখা যায়।
এদিকে সিমপাং রেংগাম কোরবান পারদানা কর্মসূচির জন্য অতিরিক্ত ৩২টি গরুও বরাদ্দ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অন হাফিজ গাজী জানান, এসব গরু স্থানীয় মসজিদ, সুরাউ, গ্রাম এবং অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।
সংস্কার/ইএমই
হাজার বছরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিকতা এবং বহুজাতিক ভ্রাতৃত্বের অনন্য আবহে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের শিক্ষার্থীর অংশগ্রহণে ঈদের দিন বিশ্ববিদ্যালয়
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে
বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।