অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসলামাবাদে চার দেশের বৈঠক : হামলা-পাল্টা হামলায় পরিস্থিতি জটিল

ছবি : সংগৃহীত

সংস্কার ২৯ মার্চ ২০২৬ রবিবার: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও অস্থিরতা প্রশমনে একজোট হচ্ছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো। এই প্রেক্ষাপটে আজ রোববার ও আগামীকাল সোমবার ২৯-৩০ মার্চ ২০২৬ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হচ্ছে চার দেশের গুরুত্বপূর্ণ কোয়াড্রিল্যাটারাল বৈঠক।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে অংশ নিচ্ছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এর মধ্যে রয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, তুরস্কের হাকান ফিদান এবং মিশরের ড. বদর আবদেল আতি। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দেশগুলো সম্মিলিত কৌশল নির্ধারণের মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান নিজেদের মধ্যেই খুঁজতে চায়। বিশ্লেষকদের মতে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান, সামরিকভাবে শক্তিশালী তুরস্ক ও মিশর এবং অর্থনৈতিকভাবে প্রভাবশালী সৌদি আরবের এই ঐক্য বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে দীর্ঘ টেলিফোন আলাপ হয়েছে। প্রায় এক ঘণ্টার এই আলোচনায় চলমান সংঘাত বন্ধের উপায় নিয়ে কথা হয়। ইরানি প্রেসিডেন্ট শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, কার্যকর মধ্যস্থতার জন্য পারস্পরিক বিশ্বাস অপরিহার্য। পাকিস্তান যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে চলমান যোগাযোগের বিষয়টিও ইরানকে জানায় এবং ইরানের ওপর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সংহতি প্রকাশ করে।

যুদ্ধে যুক্ত ইয়েমেন, ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা: ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে প্রথম সামরিক অভিযান শুরু করেছে। মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সরাসরি অংশগ্রহণে সংঘাত আরও জটিল ও দীর্ঘস্থায়ী হতে পারে।

উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলা: গত চার সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। সৌদির প্রিন্স সুলতান এয়ারবেসে হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলায় কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং একজন শ্রমিক আহত হয়েছেন। ইরান দাবি করেছে, তারা একটি মার্কিন সহায়তাকারী জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আবুধাবির খলিফা ইকোনমিক জোন ও খলিফা পোর্ট এলাকায় অগ্নিকাণ্ডে ৬ জন আহত হন, যার মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরাইলের আশদোদ, মোদিন এবং একটি মার্কিন তথ্যকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তেল আবিবে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা।আমিরাতে হামলা, ইউক্রেনীয় নিহত: দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন-প্রতিরোধী গুদামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২১ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কাতার-ইউক্রেন প্রতিরক্ষা চুক্তি: এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কাতার ও ইউক্রেন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করা হবে।মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন: মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনে যুক্তরাষ্ট্র তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ পাঠাচ্ছে, যা ৮০টির বেশি যুদ্ধবিমান বহনে সক্ষম। এছাড়া ইউএসএস ডোনাল্ড কুকইউএসএস ম্যাসন ইতোমধ্যে রওনা দিয়েছে। ইউএসএস রস-এর গন্তব্য গোপন রাখা হয়েছে।

দুবাইয়ে মার্কিন সেনাদের ওপর হামলা: আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে আত্মগোপনে থাকা মার্কিন সেনাদের ওপর ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের দাবি, সেখানে ৫০০-র বেশি মার্কিন সেনা অবস্থান করছিল এবং হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিভিন্ন দেশের সরাসরি অংশগ্রহণে এই সংঘাত বৃহত্তর ভূরাজনৈতিক সংকটে রূপ নিতে পারে, এমন আশঙ্কাই এখন আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আরাফায় খুতবা ও জোহর-আসর আদায় : ইবাদতে মগ্ন লাখো হাজি

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা : দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে

কোয়েটায় শাটল ট্রেনে আত্মঘাতী হামলা : নিহত ২৪ আহত ৮২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরান-পাকিস্তান বৈঠক : আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে