আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২২ মে ২০২৬ শুক্রবার: গাজা সিটির অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা ওমর আল-মোখতার স্ট্রিট ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের ব্যস্ত ও প্রাণচঞ্চল এই সড়ক বর্তমানে জনশূন্য, যেখানে সর্বত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে।
যুদ্ধের আগে ওমর আল-মোখতার স্ট্রিট ছিল গাজার অর্থনীতির অন্যতম কেন্দ্র। আধুনিক শপিং সেন্টার, কাপড়ের দোকান, রেস্তোরাঁ, ব্যাংক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সবসময় সরগরম থাকত এলাকাটি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধারাবাহিক বিমান হামলা ও স্থল অভিযানের ফলে পুরো চিত্র বদলে গেছে।
বহুতল ভবন ধসে পড়েছে, শত শত দোকানপাট পুড়ে গেছে এবং সড়কজুড়ে ছড়িয়ে রয়েছে কংক্রিটের স্তূপ ও ক্ষতিগ্রস্ত যানবাহনের ধ্বংসাবশেষ। ফলে এলাকাটির বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে।
এত ধ্বংস ও সংকটের মধ্যেও স্থানীয় ফিলিস্তিনিরা বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। মৌলিক নাগরিক সুবিধার অভাব, নিরাপদ আশ্রয়ের সংকট এবং খাদ্য-পানির ঘাটতি সত্ত্বেও অনেক বাসিন্দা তাদের এলাকা ছেড়ে না যাওয়ার দৃঢ় অবস্থান নিয়েছেন। তারা ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ভবনের মাঝেই দৈনন্দিন জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, গাজার এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চলের ধ্বংস স্থানীয় অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে ভবিষ্যতে সাধারণ মানুষের অর্থনৈতিক ও মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
সংস্কার/ইএমই
টানা তৃতীয় বছরের মতো কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপনের আশঙ্কায় রয়েছে গাজার বাসিন্দারা। চলমান যুদ্ধ, কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ এবং গবাদিপশু আমদানিতে নিষেধাজ্ঞার কারণে এবারও ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে হজ পালনের সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন
ইরানে চলমান যুদ্ধ ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যেও গত রমজানের ৪০ দিনে ২৯ হাজারের বেশি বিয়ে নিবন্ধিত হয়েছে। দেশটির মহিলা ও পরিবার বিষয়ক প্রেসিডেন্সির উপ-সহকারী বেহরুজআযার বলেছেন, এই পরিসংখ্যান প্রমাণ করে যে কঠিন সময়েও ইরানের মানুষ জীবন, ভালোবাসা ও পারস্পরিক সহায়তাকেই বেছে নিচ্ছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে কাতার। কয়েক দশক ধরে হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলা দেশটির জ্বালানি রপ্তানি এখন কার্যত স্থবির হয়ে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং কাতারের জ্বালানি অবকাঠামোয়
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নতুন ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে হজ ও ওমরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ, ভিসা কার্যক্রম এবং যাত্রী প্রবেশের সময়সূচি তুলে ধরা হয়েছে। নতুন ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৩১ মে থেকে আবার ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ওমরাহ যাত্রীরা