অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইসরাইলকে জ্বালানি সহায়তায় জড়িত ২৫ দেশের চাঞ্চল্যকর তালিকা

ছবি : ইন্টারনেট 

সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: গাজায় দুই বছর ধরে চলমান ভয়াবহ হামলার সময় অন্তত ২৫টি দেশ ইসরাইলকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করেছে এমন বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জীবাশ্ম জ্বালানি গবেষণা সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল। তাদের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেই বিপুল পরিমাণ অপরিশোধিত ও পরিশোধিত পেট্রোলিয়াম ইসরাইলে পৌঁছে গেছে বিভিন্ন চালানে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আজারবাইজান, কাজাখস্তান ও যুক্তরাষ্ট্র ইসরাইলকে তেল যোগান দেওয়া দেশগুলোর শীর্ষে অবস্থান করছে। ১৩ নভেম্বর ২০২৫ ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রকাশিত বিহাইন্ড দ্য ব্যারেলবিশ্লেষণেও বিষয়টি আলোচনায় আসে। সেখানে জানানো হয়-২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিভিন্ন উৎস থেকে ৩২৩টি চালানে মোট কোটি ১২ লাখ মেট্রিক টন তেল ইসরাইলে পাঠানো হয়েছে।

তথ্য অনুসারে, অপরিশোধিত তেলের ক্ষেত্রে সবচেয়ে বড় চালান এসেছে দুই মুসলিম দেশ আজারবাইজান ও কাজাখস্তান থেকে, যা মোট সরবরাহের ৭০ শতাংশ। পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের প্রধান উৎস ছিল রাশিয়া, গ্রিস ও যুক্তরাষ্ট্র। গবেষণা সংস্থাটি বলছে, জলবায়ু সংকট ও আন্তর্জাতিক সংঘাত উভয় ক্ষেত্রেই একই জীবাশ্ম জ্বালানিনির্ভর ব্যবস্থা সহিংসতা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। তেল সরবরাহের বিস্তারিত পরিসংখ্যানে দেখা যায় তুরস্ক একাই ৬১টি চালানে ৭১ লাখ ৪৬ হাজার টন অপরিশোধিত তেল ইসরাইলে পাঠিয়েছে। রাশিয়া পাঠিয়েছে ৫৫ চালানে ৫৩ লাখ ৬২ হাজার টন। এছাড়া ১৭টি দেশ মিলিয়ে ১৫২টি চালানে প্রায় ৩৩ লাখ টন পরিশোধিত জ্বালানি পাঠিয়েছে। শুধু রাশিয়া থেকেই এসেছে মোট সরবরাহের ৪৫ শতাংশ। বিশেষভাবে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের তেল চালান, কারণ সামরিক বিমানের বিশেষ জ্বালানি জেপি কেবলমাত্র তারা রবরাহ করে থাকে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ৯টি চালানে ৩ লাখ ৬০ হাজার টন জেপি দিয়েছে। অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রতিনিধি শাদি খলিল মন্তব্য করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রগুলোর গণহত্যা প্রতিরোধ ও দায় নিরূপণের বাধ্যবাধকতা রয়েছে; তবুও ইসরাইলকে সামরিক বা লজিস্টিক সহায়তা দিতে থাকলে সংশ্লিষ্ট দেশগুলোরও দায় এড়ানো কঠিন হবে।

এএফপিকে দেওয়া প্রতিক্রিয়ায় গ্লোবাল এনার্জি এমবার্গো ফর প্যালেস্টাইন-এর সমন্বয়ক আনা সানচেজ মেরা জানান, তেল কোন খাতে ব্যবহৃত হচ্ছে তা আলাদা করে বোঝা যায় না। তার ভাষায়, জ্বালানি সরবরাহ পুরো দখল কাঠামোরই একটি অংশ। ২০২৪ সালের আগস্টে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ঘোষণা দেন, দেশটি আর ইসরাইলে কয়লা রপ্তানি করবে না। সরকারি তথ্য অনুযায়ী ব্রাজিল সর্বশেষ ২০২৪ সালের মার্চে সরাসরি তেল পাঠালেও, রিও ডি জেনেইরোর অয়েল ওয়ার্কার্স ইউনিয়নের প্রধান দাবি করেন - ব্রাজিল হয়তো ইতালির মাধ্যমে এখনো পরোক্ষভাবে ইসরাইলে তেল পাঠাচ্ছে। এএফপি থেকে পাওয়া তথ্য বলছে, গাজায় আগ্রাসন চলতে থাকার পুরো সময়জুড়েই এসব জ্বালানি সরবরাহ অব্যাহত থেকেছে। সূত্র: এএফপি।

সংস্কার/ইএফহ

সম্পর্কিত খবর

৮০ বছর পর অজ্ঞাত মার্কিন সেনার পরিচয় উদ্ধারে নতুন আশার আলো

আলাস্কার সিটকা শহরে গত জুনে এক আবেগঘন ঘটনার সাক্ষী হন স্থানীয় বাসিন্দারা। সিটকা ন্যাশনাল সিমেট্রি থেকে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর দুই সদস্য মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। এ সময় ১২ জন সেনাসদস্য, সাবেক যোদ্ধা এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের

আরএসএসকে সন্ত্রাসী সংগঠন বললেন প্রশান্ত ভূষণ

ভারতের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী প্রশান্ত ভূষণ দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) কঠোরভাবে সমালোচনা করে এটিকে শুধু রাষ্ট্রবিরোধী নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, আরএসএস দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো,

স্পেনের ছিউতায় অভিবাসী ঢল : প্রাণ গেল ৬৭ জনের

স্পেনের নিয়ন্ত্রণাধীন উত্তর আফ্রিকার শহর ছিউতায় চলতি সপ্তাহে নজিরবিহীন অভিবাসী সংকট দেখা দিয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার অভিবাসী মরক্কো সীমান্ত পেরিয়ে ছিউতায় প্রবেশের চেষ্টা করেন। তবে স্প্যানিশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যার মধ্যে তাদের অধিকাংশই নিজ উদ্যোগে

পুশ-ইন নিয়ে বাড়ছে উত্তেজনা : মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রায় ২,৫০০ মাইল বা ৪ হাজার কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত ক্রমেই বিরোধপূর্ণ এলাকায় পরিণত হচ্ছে। ভারত ‘বাংলাদেশি’ নথিপত্রধারী কিংবা বাংলাদেশি সন্দেহে নথিহীন ব্যক্তিদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে এসব ঘটনা গভীর রাতেও