আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত প্রাথমিক শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই চুক্তি বিশ্ব রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। তবে চুক্তির সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে জরুরি ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক এই কূটনৈতিক সমঝোতা প্রকাশের পর ইরানের অনুরোধেই ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি প্রমাণ করে যে সংলাপ ও কৌশলগত আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। ওয়াং ই বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব পক্ষ আন্তরিকভাবে চুক্তির শর্ত বাস্তবায়ন করবে এবং বাইরের যেকোনো উসকানি বা বাধা মোকাবিলা করবে। পাশাপাশি আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে কৌশলগত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ফোনালাপে আব্বাস আরাগচি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় কয়েক মাসের নিবিড় আলোচনার পর ১৪ দফার শান্তি স্মারকটি চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, এই প্রাথমিক চুক্তি সব ভূ-রাজনৈতিক ক্ষেত্রে কার্যকর করতে হবে। এর মধ্যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান ও লেবাননের ওপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধ এই চুক্তির মাধ্যমে স্থায়ীভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চুক্তির আওতায় লেবানন সীমান্তসহ সব সক্রিয় যুদ্ধক্ষেত্রে শত্রুতা বন্ধ, ইরানের ওপর থেকে বড় ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণকারী গুরুত্বপূর্ণ নৌপথগুলো দ্রুত খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষরের নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ নেতারা আকস্মিকভাবে চুক্তিতে সই করেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে চীনের দীর্ঘমেয়াদি জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থ আরও সুরক্ষিত হওয়ার পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে বেইজিংয়ের অবস্থানও আরও শক্তিশালী হবে।
সংস্কার/ইএমই
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান