অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরান-মার্কিন মধ্যস্থতাকারী হিসেবে সই করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার: বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে (এমওইউ) মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিত এই চুক্তিকে মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন পরিবর্তনের সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চুক্তিটির প্রতি পূর্ণ সমর্থন ও অনুমোদন দেন। এরপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারকে স্বাক্ষর সম্পন্ন হয়।

ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে সফল মধ্যস্থতা পাকিস্তানের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় কূটনৈতিক অর্জন।

চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের ধারণা, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান