অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ১৬ মার্কিন ঘাঁটির ক্ষতির ব্যয় ৫০ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

সংস্কার ২ মে ২০২৬ শনিবার: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৮টি দেশে অবস্থিত অন্তত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকটি ঘাঁটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

সিএনএন-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে স্যাটেলাইট ছবি ও মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে ইরান মূলত যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা সরঞ্জামকে লক্ষ্যবস্তু করেছে। এতে উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো ও আধুনিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের ক্যাম্প বার্লিং ও আলি আল সালেম এয়ার বেস, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর মিসাইল ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে শুধু বাহরাইনের নৌঘাঁটি মেরামতেই প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

মার্কিন কংগ্রেসের এক সহকারী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের বড় অংশ এখন ঝুঁকির মুখে। পেন্টাগনের অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, এই ক্ষয়ক্ষতি ও যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি।

বিশ্লেষকদের মতে, হামলার নির্ভুলতা থেকে বোঝা যায় ইরান উন্নতমানের স্যাটেলাইট তথ্য ব্যবহার করছে। এ ঘটনা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চার মাস পর খামেনির রাষ্ট্রীয় বিদায় : তেহরানে প্রতিশোধের স্লোগান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে শুরু হয়েছে। চার মাস পর আয়োজিত এই শেষ বিদায় অনুষ্ঠানে কয়েক হাজার শোকাহত মানুষ অংশ নিয়ে ‘আমেরিকার মৃত্যু’ ও ‘প্রতিশোধ’ স্লোগান দেন। এই

শতাধিক দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ইরানে খামেনির জানাজা হবে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় দাফন ও শেষবিদায়ের সাত দিনের কর্মসূচি শুক্রবার থেকে তেহরানে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হওয়ার পর যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস তার দাফন বিলম্বিত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আ

দোহায় শীর্ষ কূটনীতিকদের পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রযুক্তিগত বা কারিগরি পর্যায়ের পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। তবে দুই দেশের শীর্ষ কূটনীতিক বা মধ্যস্থতাকারীরা এখনই সরাসরি মুখোমুখি বৈঠকে বসছেন না। আল জাজিরার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে

ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান এরদোয়ানের

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো স্বাধীন দ্বি-রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ন্যাটোর এক বৈঠকে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ফিলিস্তিন ইস্যুই মধ্যপ্রাচ্যের চলমান