অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত ৬ উপসাগরীয় দেশ

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ মার্চ ২০২৬: ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ছয়টি উপসাগরীয় দেশ সম্মিলিতভাবে প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতির কথা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। সদস্য দেশগুলো বলেছে, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দেবে না।

রোববার ১ মার্চ ২০২৬ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিসিসি মন্ত্রীপরিষদের ৫০তম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও পরিষদের বর্তমান চেয়ারম্যান ড. আবদুল লতিফ বিন রাশিদ আল জায়ানি। মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল পরিস্থিতির কারণে এই জরুরি বৈঠক ডাকা হয়।

বৈঠকে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া হামলায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, ওমান, কাতার ও কুয়েতকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে জর্ডানও হামলার শিকার হয়েছে বলে উল্লেখ করা হয়।

জিসিসি মন্ত্রীপরিষদ এসব হামলাকে গুরুতর উসকানি হিসেবে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে। তাদের মতে, এটি সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং সুপ্রতিবেশী নীতির পরিপন্থী। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিরোধী এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও তারা মন্তব্য করেন।

জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার উল্লেখ করে পরিষদ জানায়, আগ্রাসনের ক্ষেত্রে একক ও সম্মিলিতভাবে জবাব দেওয়ার আইনি ভিত্তি তাদের রয়েছে। নিজেদের ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পাল্টা পদক্ষেপও নেওয়া হতে পারে।

বৈঠকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আকাশ, সমুদ্র ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, সরবরাহ শৃঙ্খল সচল রাখা এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হামলার ঘটনায় জোরালো নিন্দা জানানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি