অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের সাম্প্রতিক অস্থিরতায় ১০ বিদেশি গোয়েন্দা সংস্থার জড়িত

ছবি : সংগৃহীত

সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: ইরানের সাম্প্রতিক অস্থিরতা ও সন্ত্রাসবাদী ঘটনার পেছনে ১০টি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত থাকার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার আইআরজিসি-র নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজ-এ প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে এসব ঘটনাকে ইরানের অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে একে ব্যর্থ মার্কিন-ইসরায়েলি পরিকল্পনা বলে বর্ণনা করা হয়েছে। আইআরজিসি দাবি করে, গত জুনে ১২ দিনের একটি সংঘাতের পর ইরানে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি, সামরিক হস্তক্ষেপ উসকে দেওয়া এবং হুমকি হিসেবে বিবেচিত গোষ্ঠীগুলোকে সংগঠিত করতে একটি বিদেশি কমান্ড রুম স্থাপন করা হয়েছিল; তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

আইআরজিসি জানায়, জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছে। এ সময় নিরাপত্তা-বিরোধী নেটওয়ার্কের সঙ্গে জড়িত ৭৩৫ জনকে আটক, ১১ হাজার ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং ৭৪৩টি অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই অস্থিরতাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত একটি আধা-অভ্যুত্থান হিসেবে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, বৃহস্পতিবার তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুসের সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির জন্য তুরস্ককে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত মাসে অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়, যা পরে রাজনৈতিক রূপ নিয়ে সহিংস হয়ে ওঠে। এসব ঘটনায় হতাহতের পাশাপাশি মসজিদ, সরকারি ভবন ও ব্যাংকসহ জনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি কর্তৃপক্ষ শুরু থেকেই এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ‘আলি আল সালেম বিমানঘাঁটি’ লক্ষ্য করে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরান বলেছে, কুয়েতে থাকা মার্কিন সামরিক অবস্থান ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে

মালয়েশিয়ায় অভিযানে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে দেশজুড়ে অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ ১৮টি স্থানে একযোগে চালানো অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশিকে আটক করা হয়েছে। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রবাসীদের মালিকানাধীন অননুমোদিত ব্যবসা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে : মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জবাবে সোমবার (১৩ জুলাই, ২০২৬) ওমান, বাহরাইন, জর্ডান ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্প

গাজায় ইসরায়েলি হামলা চলছেই : নিহত বেড়ে ৭৩ হাজার ২৩১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত দুই বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ২৩১ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বিমান