অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের অপারেশন ট্রু প্রমিজ-৪ হামলা : ৬৫০ মার্কিন সেনা হতাহত

ছবি : সংগৃহীত

সংস্কার ৪ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, অপারেশন ট্রু প্রমিজ-৪ নামের অভিযানের প্রথম দুই দিনেই ৬৫০ জনের বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি এক বিবৃতিতে জানান, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরসহ বিভিন্ন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইনের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় একসঙ্গে ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমএসটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।

সবচেয়ে আলোচিত ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন-কে লক্ষ্য করে হামলার কথা। চাবাহার উপকূল থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত এই রণতরীকে লক্ষ্য করে ইরান চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে দাবি করা হয়েছে।

নায়েইনির মতে, এই হামলার পর রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে সরে যেতে বাধ্য হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, পেন্টাগন ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র গোপন করার চেষ্টা করছে। তবে ইরানের গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের তথ্য অনুযায়ী বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের জবাব দিতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ইরানে ৫০ জন গ্রেপ্তার

ইরানে সংবেদনশীল তথ্য পাচার ও লোকেশন শেয়ার করার অভিযোগে ৫০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার ১১ এপ্রিল ২০২৬ রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা শত্রু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য

শনিবার থেকে ইরানে সব ব্যাংক স্বাভাবিকভাবে চালু

ইরানে আগামীকাল শনিবার থেকে দেশের সব ব্যাংকের শাখা পূর্ণাঙ্গভাবে চালুর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির ব্যাংক সমন্বয় পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, এদিন থেকে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, এই সিদ্ধান্তের আওতায় শুধু জেলা

এআইভিত্তিক দালালমুক্ত শ্রমবাজার গড়ার পথে বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়া শ্রম অভিবাসন খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। উভয় দেশ স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও সততা-নির্ভর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে। মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের

আমিরাতে যুদ্ধের আতঙ্ক : আয় কমে তলানিতে প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে লাখ লাখ প্রবাসী বাংলাদেশি দুই চরমের মধ্যে বন্দি, মাথার ওপর ড্রোন ও মিসাইল হামলার আতঙ্ক আর আয় কমে জীবিকা হারানোর শঙ্কা। আবুধাবি থেকে দুবাই পর্যন্ত প্রতিটি শহরে প্রবাসীদের মধ্যে হাহাকার ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। যুদ্ধের প্রভাবে স্কুল ও পর্যটন খাত স্থবির হয়ে ট্যাক্সি