অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তার বোনদের

ছবি : সংগৃহীত

সংস্কার ১৮ ফেব্রুয়ারী ২০২৬: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন তার দুই বোন উজমা খান ও আলিমা খান। বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা দাবি করেন, এই ষড়যন্ত্রের পেছনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার এবং ফিল্ড মার্শাল আসিম মুনির রয়েছেন। তারা আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও এই ষড়যন্ত্রে জড়িত। তাদের ভাষায়, ইমরান খানের বিরুদ্ধে প্রাণঘাতী পরিকল্পনা করা হচ্ছে।

উজমা খান জানান, আদিয়ালা কারাগারে সাম্প্রতিক সাক্ষাতে ইমরান তাকে বলেছেন, জেলে তার কিছু হলে তার জন্য আসিম মুনির দায়ী থাকবেন। উজমার দাবি, সামরিক বাহিনী তাকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে, এমন আশঙ্কার কথা ইমরান নিজেই প্রকাশ করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, জেল কর্তৃপক্ষের আচরণ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে তিনি এই আশঙ্কাকে সত্য মনে করছেন।

উজমা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানও, তাদের পরিবারকে হুমকি দিচ্ছেন। ভাই বা পরিবারের কারও ক্ষতি হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

আলিমা খান দাবি করেন, ইমরানের দৃষ্টিশক্তি কমছে, কিন্তু তাকে তার বিশ্বস্ত মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। আরেক বোন নওরিন খান আসিম মুনিরের সমালোচনা করে বলেন, নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে উপস্থাপন করলেও তার আচরণ তার কথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, ইমরানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এবং দেশে আইনহীনতা বাড়ছে।

ইমরান খানের পরিবারের এসব অভিযোগে ইসলামাবাদে শাহবাজ শরীফ সরকার ও ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে বিভিন্ন মামলায় কারাবন্দী আছেন ইমরান খান। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও জানানো হয়েছে।

তবে সরকার এসব অভিযোগ নাকচ করেছে। সরকার জানিয়েছে, দুই সদস্যের একটি মেডিকেল বোর্ড নিয়মিত ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করছে। তাদের তথ্য অনুযায়ী, চশমা ছাড়া তার ডান চোখের দৃষ্টিশক্তি ৬/২৪ (আংশিক) এবং বাম চোখের দৃষ্টিশক্তি ৬/৯।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

আরাফায় খুতবা ও জোহর-আসর আদায় : ইবাদতে মগ্ন লাখো হাজি

পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে

কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা : দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আহ্বান

বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে

কোয়েটায় শাটল ট্রেনে আত্মঘাতী হামলা : নিহত ২৪ আহত ৮২

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ইরান-পাকিস্তান বৈঠক : আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা আলোচনা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে