আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
জাহেদুল ইসলাম আল রাইয়ান
সংস্কার ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার: হাজার বছরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্য, আধ্যাত্মিকতা এবং বহুজাতিক ভ্রাতৃত্বের অনন্য আবহে। বিশ্বের ১২০টিরও বেশি দেশের শিক্ষার্থীর অংশগ্রহণে ঈদের দিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক ক্ষুদ্র বৈশ্বিক মুসলিম সমাজে।
বুধবার ভোর থেকেই কায়রোর পরিবেশ মুখর হয়ে ওঠে তাকবির ধ্বনিতে। আল-আজহারের ছাত্রাবাস, করিডোর ও প্রাঙ্গণে ঈদের আমেজ ছড়িয়ে পড়ে। ফজরের নামাজের পর নতুন পোশাকে শিক্ষার্থীরা দলে দলে হোস্টেলসংলগ্ন মসজিদে ঈদের জামাতে অংশ নেন।
মিশরের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের প্রায় ২০ মিনিট পর সারাদেশে একযোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। দেশটির প্রচলিত শাফেয়ি মাযহাব অনুসারে প্রথম রাকাতে অতিরিক্ত সাত তাকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবিরের মাধ্যমে নামাজ আদায় করা হয়।
নামাজ শেষে খুতবায় মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা, হযরত ইবরাহিম (আ.)-এর আত্মত্যাগ, কুরবানির শিক্ষা এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরা হয়। সেখানে বলা হয়, কুরবানি শুধু পশু জবাই নয়; বরং অহংকার, লোভ ও আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা।
বাংলাদেশের মতো দীর্ঘ মোনাজাতের প্রচলন না থাকলেও দ্বিতীয় খুতবার শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং নির্যাতিত মানুষের মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজের পর শুরু হয় শুভেচ্ছা বিনিময় ও ভ্রাতৃত্বের মিলনমেলা। এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কোলাকুলি করেন, ছবি তোলেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ধারণ করেন। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও ঈদের আনন্দ সবাইকে এক বন্ধনে আবদ্ধ করে।
বাংলাদেশি শিক্ষার্থীরাও ছিলেন উচ্ছ্বসিত। অনেকেই বন্ধুদের সঙ্গে কোলাকুলি, ছবি তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের উদ্দেশে শুভেচ্ছা বার্তা পাঠান। প্রবাসে থেকেও এই আয়োজন তাদের ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের প্রধান অধ্যাপক ড. হিসাব আল-কাজী। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান, কোলাকুলি করেন এবং তাদের মাঝে চকলেট বিতরণ করেন। তার এই আন্তরিকতা বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
মিশরীয় সংস্কৃতিতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাধারণত ‘কুল্লু সানা ওয়া আনতুম তাইয়িব’ বা ‘কুল্লু সানা ওয়া আনতুম বিখাইর’ বলা হয়, যার অর্থ—প্রতিটি বছর আনন্দ, শান্তি ও কল্যাণে ভরে উঠুক।
পরিবার-পরিজন থেকে দূরে থাকলেও অনেক বাংলাদেশি শিক্ষার্থী জানান, আল-আজহারের ইসলামী পরিবেশ, তাকবিরের ধ্বনি এবং বিশ্বের নানা দেশের মুসলমানদের সঙ্গে একসঙ্গে ঈদ উদযাপনের অভিজ্ঞতা তাদের প্রবাসজীবনের শূন্যতা অনেকটাই দূর করেছে।
ঐতিহ্য, জ্ঞানচর্চা, আধ্যাত্মিকতা ও বৈশ্বিক ভ্রাতৃত্বের সমন্বয়ে আল-আজহারের এবারের ঈদ উদযাপন আবারও তুলে ধরেছে ইসলামের মানবতা, সহমর্মিতা, আত্মত্যাগ ও ঐক্যের বার্তা। (লেখক: শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর।)
সংস্কার/ইএমই
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ার জোহর অঙ্গরাজ্যের সাধারণ মানুষ ও অসচ্ছল পরিবারের জন্য ১৪৮টি গরু কোরবানির উপহার দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। এসব গরু জোহরের বিভিন্ন এলাকায় বিতরণ করা হবে, যাতে বেশি সংখ্যক
পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে
বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।