আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৬ মে ২০২৬ মঙ্গলবার: পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ‘আরাফা দিবস’-এ খুতবা শেষে আরাফার ময়দানে জোহর ও আসরের নামাজ আদায় করেছেন হাজিরা। মঙ্গলবার ২৬ মে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে তারা নামাজ আদায় করেন। এর আগে বিকাল ৩টা ২০ মিনিটে হজের খুতবা শুরু হয়।
আরাফার নামিরাহ মসজিদ থেকে খুতবা প্রদান করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি। চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এই অনুবাদ সম্প্রচার করা হলো।
বাংলা অনুবাদ কার্যক্রমে অংশ নেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব। তারা সবাই বিভিন্ন সময়ে উম্মুল কুরা ইউনিভার্সিটি-তে অধ্যয়ন করেছেন।
আরবি বর্ষপঞ্জি অনুযায়ী ৯ জিলহজ ‘আরাফা দিবস’ হিসেবে পালিত হয়। এদিন হাজিরা আরাফার ঐতিহাসিক ময়দানে দিনব্যাপী ইবাদত, জিকির ও দোয়ায় মশগুল থাকেন। সকাল থেকেই তাদের কণ্ঠে ধ্বনিত হয় তালবিয়া।
সাদা ইহরামের দুই টুকরা কাপড় পরে হাজিরা মিনায় ফজরের নামাজ আদায়ের পর আরাফার উদ্দেশে রওনা হন। ইসলামের ইতিহাসে এই ময়দান বিশেষ মর্যাদাপূর্ণ, কারণ এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজের ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন।
সৌদি আরবের স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে যাত্রা করবেন। পরদিন ১০ জিলহজ পশু কুরবানির মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং শুরু হবে ঈদুল আজহার উৎসব। পরে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে ধীরে ধীরে নিজ নিজ দেশে ফিরবেন।
সংস্কার/ইএমই
বাংলাদেশের পক্ষ থেকে কুয়েতের জনগণের জন্য পাঠানো জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। প্রায় ২৪০ টন খাদ্যসামগ্রী একাধিক ফ্লাইটে কুয়েতে পাঠানো হচ্ছে, যা দুই দেশের মানবিক সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসে
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’-এর একটি শাটল ট্রেনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। রোববার (২৪ মে) সকালে সংঘটিত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার পথ খুঁজতে তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। কূটনৈতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই বৈঠককে অঞ্চলটির চলমান পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ হিসেবে
গাজা সিটির অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা ওমর আল-মোখতার স্ট্রিট ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একসময়ের ব্যস্ত ও প্রাণচঞ্চল এই সড়ক বর্তমানে জনশূন্য, যেখানে সর্বত্র যুদ্ধের ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যাচ্ছে।