আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ফাইল ছবি
সংস্কার,১৫ অক্টোবর ২০২৫: আজ ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু হল ও সংসদ নির্বাচন। প্রায় (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন। প্রায় সাড়ে তিন দশক পর আজ হতে যাচ্ছে এই নির্বাচন। ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে সরঞ্জাম। ক্যাম্পাস জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি। আজ বুধবার ১৫ অক্টোবর ২০২৫ সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। শিক্ষার্থীরা আশা করছেন বহু বছর পর এই নির্বাচন একটি মাইলফলক হয়ে থাকবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোট আয়োজন নিয়ে কোনো আশঙ্কা বা বাধা দেখছে না বলেই জানিয়েছে।
এবারের আয়োজনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী,আর হল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, ও সুফীপন্থি শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান,গতকাল মঙ্গলবার বিকেলের মধ্যেই ভোটের বাক্স আর সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রগুলোতে। সেখানে ৬০টি কক্ষের ৬৮৯টি বুথও প্রস্তুত। কেন্দ্রের বিভিন্ন দায়িত্বে প্রায় সাত শ কর্মকর্তা-কর্মচারী থাকবেন বলে জানা গেছে।
চাকসু নির্বাচনের আগে ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশ করছে এমন অভিযোগ করেছেন ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি বলেন, বহিরাগতরা অনায়াসে ক্যাম্পাসে প্রবেশ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের কুইক রেস্পন্স টিম গঠন করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, নারী শিক্ষার্থীরা সাইবার বুলিং-এর শিকার হচ্ছেন। এসময় নির্বাচনের দিনেই ফলাফল ঘোষণার দাবিও জানান এই ভিপি প্রার্থী।
অন্যদিকে,গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। সেখানে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা অংশ নেন। এ সময় বহিরাগত প্রসঙ্গে এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক জানান, বৈধ কার্ড ছাড়া যারাই ক্যাম্পাসে প্রবেশ করবে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে নির্বাচনে প্রভাব পড়তে পারে। এসময় সব শিক্ষার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ছাত্রদল সমর্থিত প্যানেল।
নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সহস্রাধিক সদস্য। চার স্তরের নিরাপত্তার পাশাপাশি আছে চারটি ভ্রাম্যমাণ আদালত। উল্লেখ্য যে, এর আগে, চাকসু নির্বচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে।
সংস্কার/ইএমই
সারা দেশে আজ শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। অর্থাৎ ছাত্রদের তুলনায় ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ
দেশের এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন নির্ধারিত সময়ে ছাড় না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন। সংগঠনটি দ্রুত বেতন পরিশোধ, ঘটনার কারণ প্রকাশ, দায়ীদের জবাবদিহি নিশ্চিত এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। মঙ্গলবার এক সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগসহ বিভিন্ন কার্যক্রমে দুর্নীতি, অনিয়ম, অসদাচরণ বা ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসু কার্যালয়ে এ আয়োজন করা হয়