আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ২৩ জানুয়ারী ২০২৬: অ্যান্টার্কটিকার প্রায় দুই কিলোমিটার পুরু বরফের নিচে সাড়ে ৩ কোটি বছর পুরোনো এক ভিন্ন পৃথিবীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ভয়াবহ ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যেই সেখানে ড্রিলিং চালিয়ে পলিমাটি ও পাথরের নমুনা সংগ্রহ করা হয়, যা দীর্ঘ সময় ধরে বরফের নিচে সংরক্ষিত ছিল।
বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে যেখানে পুরু বরফের স্তর রয়েছে, সেখানে সাড়ে ৩ কোটি বছর আগে ছিল নদী, জলাভূমি ও স্যাঁতসেঁতে বনভূমিতে ঘেরা একটি নিচু ভূখণ্ড। ওই অঞ্চলে নাতিশীতোষ্ণ বন, আধুনিক বিচ গাছের মতো উদ্ভিদ এবং এমন কিছু উদ্ভিদগোষ্ঠীর অস্তিত্ব ছিল, যা এখন পৃথিবীর আর কোথাও নেই।
সংগৃহীত নমুনাগুলোকে মাইক্রোস্কোপে পরীক্ষা করে পরাগরেণু, পাতার অংশ এবং বহু আগেই বিলুপ্ত অণুজীবের চিহ্ন পাওয়া গেছে। রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে গবেষকরা তখনকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ অনুমান করতে পেরেছেন এবং একটি দীর্ঘস্থায়ী, সমৃদ্ধ বাস্তুতন্ত্রের প্রমাণ মিলেছে।
গবেষণায় আরও জানা গেছে, প্রায় ৩৪ মিলিয়ন বছর আগে পৃথিবী একটি বড় জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তখন সবুজ ও উষ্ণ অ্যান্টার্কটিকা হঠাৎ বরফে ঢেকে যেতে শুরু করে। সমুদ্র স্রোতের দিক বদলে যায়, স্থায়ী বরফের আস্তরণ গড়ে ওঠে এবং বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে। নতুন এই নমুনা ইঙ্গিত দিচ্ছে, জলবায়ুর সেই পরিবর্তন কিছু এলাকায় বর্তমান গাণিতিক মডেলের ধারণার চেয়েও বেশি আকস্মিক ছিল।
এ আবিষ্কার জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। তাদের মতে, ভবিষ্যতে কি আবার এমন কোনো আকস্মিক সংকটকাল আসতে পারে, যেখানে ধীরে ধীরে উষ্ণতা না বাড়িয়ে হঠাৎ করেই পৃথিবী নতুন করে তুষার যুগে প্রবেশ করবে? কিছু বিজ্ঞানী মনে করছেন, বর্তমান সময়টি আসলে দুই তুষার যুগের মধ্যবর্তী একটি পর্ব, আর তাপমাত্রা বৃদ্ধির ধারা সাময়িকও হতে পারে।
সংস্কার/ইএমই
ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলেইমানির পরিবারের দুই সদস্যকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোলেইমানির ভাতিজি হামিদা সোলেইমানি আফশার এবং তার মেয়ে (সোলেইমানির নাতনি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও উন্নত করে সেটির আধুনিক সংস্করণ আবার ইরানে পাঠাচ্ছে—এমন তথ্য জানিয়েছেন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তারা জানান, ইউক্রেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে ইতোমধ্যে ‘শাসন পরিবর্তন’ ঘটেছে এবং দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় মিয়ামিতে এক অর্থনৈতিক বিনিয়োগ সম্মেলনে দ
শিশুদের জন্য নিরাপদ ও বৈষম্যহীন ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট