অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অবরুদ্ধ ২৪ বিলিয়ন ডলার ফেরত পেলেই চুক্তি : বার্তা ইরানের

ছবি : সংগৃহীত

সংস্কার ৬ জুন ২০২৬ শনিবার: ইরানের সর্বোচ্চ নেতার একজন সামরিক উপদেষ্টা জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তি ট্রাম্প প্রশাসনের অবরুদ্ধ করে রাখা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্তির ওপর নির্ভর করছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, নতুন করে সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার করিডোরে ঠেলে দেওয়া হবে।

তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়েই বলেন, আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে এবং এই পরিস্থিতি ভাঙার দায়িত্ব ট্রাম্পের। বল এখন ট্রাম্পের কোর্টে, বলেন তিনি।

রেজায়েই জানান, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে অবরুদ্ধ অর্থের মধ্যে ১২ বিলিয়ন ডলার তাৎক্ষণিকভাবে মুক্তি দিতে হবে। বাকি ১২ বিলিয়ন ডলার পরবর্তী ধাপে পর্যায়ক্রমে ছাড় করতে হবে।

তার মতে, এই অর্থ মুক্ত করা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থা গড়ার জন্য অত্যন্ত জরুরি। তিনি বলেন, ট্রাম্প যদি ইরানের সঙ্গে চুক্তি করতে চান, তাহলে এই ২৪ বিলিয়ন ডলারই হবে আস্থার পরীক্ষা। যুক্তরাষ্ট্রকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রেজায়েই জোর দিয়ে বলেন, এটি আমাদের অর্থ, আমেরিকার নয়।

গত সপ্তাহে ট্রাম্প মুজতবা খামেনির সঙ্গে সম্ভাব্য সাক্ষাতের ইঙ্গিত দেওয়ার পর রেজায়েই এসব মন্তব্য করেন। তবে তিনি দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনা নাকচ করে জানান, বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা স্থগিত রয়েছে।

সংস্কার/ইএমই

 

সম্পর্কিত খবর

কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ : উপসাগরে উত্তেজনা

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে। ইরান দাবি করেছে, পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট নিষিদ্ধ

শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে ১৬ বছরের কম বয়সীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। সোমবার ১ জুন ২০২৬ থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

উপসাগরীয় অঞ্চলে বাড়তি উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় চার মার্কিন সেনা ও তিনজন বেসামরিক ঠিকাদারসহ মোট সাতজন আহত হয়েছেন। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে জানায়, দক্ষিণ ইরানের বন্দর আব্বাস

হাজিদের জন্য বাদশাহ সালমানের উপহার : ৮০ ভাষায় ১৯ লাখ কুরআন

হজ পালন শেষে দেশে ফেরা হাজিদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তার পক্ষ থেকে ৮০টিরও বেশি ভাষায় অনূদিত পবিত্র কুরআনের মোট ১৯ লাখ কপি বিতরণ করা হচ্ছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজে দায়িত্ব পালনকারী