ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনলাইন পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্তারিতবাংলাদেশে প্রথম বারের মতো ২১ মে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’। সারা দেশে লাখো মানুষ এদিন বিভিন্ন স্থানে থেকেও ঠিক একই সময়ে, মেডিটেশনে নিমগ্ন হন। লাখো ধ্যানীর সমবেত নিমগ্নতার ভেতর দিয়েই মূলত দিবসটিকে উদযাপন করা হয়।
বিস্তারিতভারতে অবস্থিত বিশ্বখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কার্যনির্বাহী মুহতামিম ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি সাইয়েদ মাওলানা কারী উসমান মানসুরপুরী রাহ. আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিস্তারিত‘কপিরাইট রেজিস্ট্রেশন করুন, মেধাসম্পদ সংরক্ষণ করুন’ এমন প্রতিপাদ্য নিয়ে কপিরাইট সচেতনতায় নির্মিত হয়েছে দেশের প্রথম ডকুমেন্টারি। সংগীতকর্ম, নাট্যকর্ম, চলচ্চিত্রকর্ম, সাহিত্যকর্ম, ফটোগ্রাফ, স্কেচ, কম্পিউটার-সফটওয়্যারকর্ম, কম্পিউটার গেইম, ডাটাবেইজ, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মসহ সৃজনশীল অঙ্গনের বিভিন্ন শাখায় চলমান বহু সমস্যা ও মতানৈক্যের সমাধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডকুমেন্টারিটি নির্মিত হয়েছে।
বিস্তারিতউচ্চশিক্ষা খাতের উন্নতি ও করোনা মহামারি মোকাবিলায় সামর্থ্য বাড়াতে বাংলাদেশের জন্য ১৯ কোটি ১০ লাখ ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পরিষদ। এই অনুমোদন দেয়া হয় বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬২২ কোটি ডলার।
বিস্তারিতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য প্রফেসর মোহাম্মদ আলী নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
বিস্তারিতবাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক ক্বিরাত ও আযান প্রতিযোগিতা চট্টগ্রাম নৌবাহিনী ঘাঁটি নির্ভীক মসজিদে সমাপ্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী দিনে কমডোর সোয়াডস্ কমান্ড, কমডোর এম মঞ্জুর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চলের পদস্থ কর্মকর্তা এবং নৌসদস্যগণ উপস্থিত ছিলেন
বিস্তারিতআনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি রাহ.-এর ৬২তম সালানা ওরস মাহফিল নগরীর আলমগীর খানকায় অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে স্মারক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশসহ উপমহাদেশে সিলসিলায়ে আলিয়া কাদেরীয়ার পুনরুজ্জীবন ঘটিয়েছেন তিনি।
বিস্তারিতকরোনা ভাইরাস মহামারির কারণে বাংলাদেশের ৭৭ শতাংশ পরিবারের গড় মাসিক আয় কমেছে। আর ৩১ শতাংশ পরিবারে ঋণ বেড়ে গেছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বেসরকারি সংস্থা ব্র্যাক, ইউএন উইমেন বাংলাদেশ ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটি যৌথভাবে এই গবেষণা চালায়।
বিস্তারিতআফ্রিকার দেশ কেনিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় রাজধানী নাইরোবির কাছে এ দুর্ঘটনা ঘটেছে। কেনিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দেশটির কাজিয়াদো কাউন্টিতে বিমানবাহিনীর মি১৭১ই মডেলের একটি হেলিকপ্টার মাটিতে নামার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
বিস্তারিত১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে সরিয়ে নেয়া হবে সমস্ত মার্কিন সেনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া। কিন্তু মার্কিন গোয়েন্দারা তার আগেই সতর্ক করে দিয়েছেন, সেনা সরে যাওয়ার ছয় মাসের মধ্যেই কাবুল চলে যাবে তালেবানদের দখলে।
বিস্তারিতএবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৫০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ইহুদি এক সিনেটর। ১১দিন ব্যাপী হামাস-ইসরাইল যুদ্ধে ইসরায়েলি যুদ্ধবিমান গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। মিশরের সহায়তায় দুই পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিস্তারিতপেশাদার ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)’র নতুন সভাপতি নাসিমুল হাসান দোদুল (এনটিভি), সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন (দৈনিক ইনকিলাব) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম (ঢাকা প্রেস ২৪ডটকম)।
বিস্তারিতবঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হয়েছেন নায়ক আলমগীর। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতি করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রে ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্টিয়ারিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিস্তারিতভীষণ তাৎপর্যপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মহাদেশটির ক্লাব পর্যায়ের সকল প্রতিযোগিতা থেকে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করেছে তারা। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সংস্থাটির ক্লাব কম্পিটিশন কমিটি ও নারী ফুটবল কমিটির করা সুপারিশের অনুমোদন দিয়েছে তাদের নির্বাহী কমিটি।
বিস্তারিতকোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। ফুটবলের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি অস্কার তাবারেজের দল। এবার যেন কিছুটা ছন্দ ফিরেছে দলটিতে।
বিস্তারিত