অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

সাতদিনের কড়া নিরাপত্তা : মাঠে প্রায় ৯ লাখ সদস্য

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ইতিহাসের অন্যতম বৃহৎ ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। গোয়েন্দা তথ্য, মাঠ প্রশাসনের প্রতিবেদন ও আগের নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে সারা দেশের ৪৩ হাজার ৭০০ ভোটকেন্দ্রের মধ্যে তিন হাজার ১৫৫টি কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া প্রায় ১০০ আসনে বিএনপি-জামায়াত জোটের মধ্যে সংঘর্ষের আশঙ্কার কথা গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

ভোটের দিনসহ আগের চারদিন ও পরের দুদিন মিলিয়ে টানা সাতদিন সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। লক্ষ্য, ভোটারদের নির্বিঘ্ন ভোটদান ও নির্বাচনি প্রক্রিয়ার প্রতি আস্থা নিশ্চিত করা। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে অতীতে সহিংসতা, ব্যালট ছিনতাই, জটলা, ভাঙচুর বা প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। জনবহুল এলাকা, শিল্পাঞ্চল, শহরতলি, সীমান্ত ও দুর্গম এলাকাও বিশেষ নজরদারিতে।

কয়েকটি জেলার উচ্চঝুঁকির কেন্দ্রের সংখ্যা, ঠাকুরগাঁও ৮৪, পটুয়াখালী ৮০, কুষ্টিয়া ৭২, ঢাকা ৭০, রংপুর বিভাগের পঞ্চগড় ১৪, লালমনিরহাট ৪০, রংপুর ৩৩, গাইবান্ধা ৩২, রাজশাহী বিভাগে বগুড়া ৩১, চাঁপাইনবাবগঞ্জ ২৫, রাজশাহী ২৮, নাটোর ১৩, সিরাজগঞ্জ ১৮, পাবনা ২৯, খুলনা বিভাগে কুষ্টিয়া ৭২, চুয়াডাঙ্গা ২২, ঝিনাইদহ ২১, যশোর ১৩, খুলনা ৫৮, সাতক্ষীরা ৫, বাগেরহাট ৫৯. বরিশাল বিভাগে বরগুনা ১৪, ঝালকাঠি ১৮, পটুয়াখালী ৮০, ঢাকা বিভাগে কিশোরগঞ্জ ৩০, মানিকগঞ্জ ৩৪, মুন্সীগঞ্জ ১৭, এসব কেন্দ্রে অতিরিক্ত টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে।

এদিকে নির্বাচনি নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ডসহ আট বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশ: ১ লাখ ৮৭ হাজার সদস্য; এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার সরাসরি কেন্দ্রে ও স্ট্রাইকিং ফোর্সে, ২৯ হাজার সাপোর্টে। সেনাবাহিনী: ১ লাখ সদস্য (২০ জানুয়ারি থেকে মাঠে)। বিজিবি: ৩৭ হাজার ৪৫৩ সদস্য। আনসার: ৫ লাখ ৬৭ হাজার ৮৬৮ সদস্য; এর মধ্যে ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন কেন্দ্রে। র‍্যাব: ৭ হাজার ৭০০ সদস্য। নৌবাহিনী: ৫ হাজার। বিমানবাহিনী: ৩ হাজার ৭৩০। কোস্ট গার্ড: ৩ হাজার ৫৮৫। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স: ১৩ হাজার ৩৯০ সদস্য।

দেশজুড়ে ৭০০টির বেশি টহল টিম থাকবে। উপজেলাভেদে ২-৪ প্লাটুন বিজিবি, র‍্যাবের একাধিক টহল টিম ও কেন্দ্রীয় রিজার্ভ রাখা হয়েছে। কোস্ট গার্ড ১০০ প্লাটুন নিয়ে উপকূলীয় ৬৯ ইউনিয়নের ৩৩২ কেন্দ্রে দায়িত্ব পালন করছে। ঢাকা মহানগরে ২৫ হাজার পুলিশ সদস্য দায়িত্বে। ২ হাজার ১৩১ কেন্দ্রের মধ্যে ৩৭টি উচ্চঝুঁকিপূর্ণ। গুরুত্বপূর্ণ ১,৬১৪ কেন্দ্রে ৪ জন, ৫১৭ সাধারণ কেন্দ্রে ৩ জন এবং ৩৭ উচ্চঝুঁকিতে ৭ জন করে পুলিশ থাকবে। ১৮০ স্ট্রাইকিং টিম ও ৫১০ মোবাইল টিম টহলে থাকবে।

প্রযুক্তিনির্ভর নজরদারির মধ্যে রয়েছে, ২৫ হাজার ৫০০ বডি-ওর্ন ক্যামেরা (১৫ হাজার অনলাইন, ১০ হাজার অফলাইন), এআই ও ফেস রিকগনিশনসহ কেন্দ্রীয় কমান্ড সেন্টার থেকে লাইভ মনিটরিং, নাইট ভিশন ও জিপিএস সুবিধা, ১ হাজার ড্রোন, ৫০টি ডগ স্কোয়াড, সাইবার মনিটরিং টিম গুজব দমনে কাজ করছে।

ব্যালট পেপার ও সরঞ্জাম জেলা থেকে উপজেলায় পাঠানো হয়েছে। বুধবার বিকালে কেন্দ্রে পৌঁছানো হবে। রুট ও সময়সূচি গোপন রাখা, অতিরিক্ত সিসিটিভি ও আলো স্থাপনসহ বিশেষ নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। বিকল্প রুটও প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জানিয়েছেন, বড় কোনো শঙ্কা না থাকলেও কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রেখে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়