অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

নির্বাচনে উৎসবমুখর অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি : সংগৃহীত

সংস্কার ১০ ফেব্রুয়ারী ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটে দেশবাসীকে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, আপনারা দলে দলে, সপরিবারে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করুন। মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনাদের হাতে, সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের ভোটের দিনই হবে নতুন বাংলাদেশের জন্মদিন। তিনি সবাইকে উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তোলার আহ্বান জানান।

তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান। একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতা ও বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গড়ে তুলবে এবং প্রমাণ করবে, তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, তরুণদের স্বপ্ন, মেধা ও শক্তিই আগামী বাংলাদেশের ভিত্তি। তাদের উদ্দেশে তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ভোটাধিকার থাকা সত্ত্বেও অনেকেই ভোট দিতে পারেননি। তারা এমন বাস্তবতায় বড় হয়েছেন, যেখানে ভোটের আয়োজন ছিল, কিন্তু কার্যকর ভোট ছিল না। এই দীর্ঘ বঞ্চনার মূল্য জাতিকে দিতে হয়েছে।

তিনি আরও বলেন, তরুণরা আশা হারাননি; আন্দোলন, প্রতিবাদ ও স্বপ্নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাস বদলের সুযোগ এসেছে বলেও তিনি উল্লেখ করেন। নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব গণআন্দোলন, পরিবার থেকে রাষ্ট্র, সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জুলাই গণঅভ্যুত্থানেও তারা সম্মুখসারিতে ছিলেন। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা আয়ে নারীরা বড় অবদান রাখছেন।

তিনি বলেন, ক্ষুদ্রঋণ, কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের সাফল্যের পেছনে রয়েছে পরিবর্তনের গল্প। ঘর ও রাজপথে সমানভাবে সংগ্রাম করেও দীর্ঘদিন রাষ্ট্রীয় সিদ্ধান্তে মত প্রকাশের সুযোগ থেকে নারীরা বঞ্চিত ছিলেন। এই নির্বাচন তাদের জন্য নতুন সূচনা বলে তিনি মন্তব্য করেন।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়