অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

চট্টগ্রামে ২৩ আসনের মধ্যে বিএনপি ২১, জামায়াত ২

ছবি : সংগৃহীত

সংস্কার ১৪ ফেব্রুয়ারী ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় পেয়েছেন। পাঁচ জেলায় মোট ২৩টি আসনের মধ্যে বিএনপি জিতেছে ২১টিতে, জামায়াতে ইসলামী পেয়েছে ২টি আসন। জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যে থাকা এলডিপির একমাত্র আসনেও পরাজয় হয়েছে।

নতুন সরকারে চট্টগ্রাম অঞ্চল থেকে সম্ভাব্য মন্ত্রিত্ব নিয়ে নাগরিক মহলে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙামাটি থেকে নির্বাচিত দীপেন দেওয়ানসহ আরও কয়েকজন।  চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে বিএনপির জয়ী ১৪ জনের মধ্যে ১০ জনই নতুন মুখ।

চট্টগ্রাম জেলা (১৬ আসন: বিএনপি ১৪, জামায়াত ২), চট্টগ্রাম-১ (মীরসরাই): নুরুল আমিন (বিএনপি, ধানের শীষ) ১,২৮,৭৯৯; ছাইফুর রহমান (জামায়াত, দাঁড়িপাল্লা) ৮৪,৫৩৮। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরোয়ার আলমগীর (বিএনপি) ১,৩৮,৫৪৫; মোহাম্মদ নুরুল আমিন (জামায়াত) ৬২,১৬০। ফল প্রকাশ উচ্চ আদালতের মামলা নিষ্পত্তির অপেক্ষায় স্থগিত।  চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): মোস্তফা কামাল পাশা (বিএনপি) ৭৩,০৩৭; আলাউদ্দীন সিকদার (জামায়াত) ৩৯,৬৬২।  চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চসিক আংশিক): মোহাম্মদ আসলাম চৌধুরী (বিএনপি) ১,৪২,৬৭৪; মো. আনোয়ার ছিদ্দিক (জামায়াত) ৮৯,২৬৮। ফল প্রকাশ স্থগিত (মামলা নিষ্পত্তি সাপেক্ষে)।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (বিএনপি) ১,১৬,৪৪০; মাওলানা মো. নাসির উদ্দীন মুনির (খেলাফত মজলিস, রিকশা) ৩২,৭০৮।  চট্টগ্রাম-৬ (রাউজান): গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বিএনপি) ১,১১,২০১; মোহাম্মদ ইলিয়াছ নূরী (ইসলামী ফ্রন্ট, মোমবাতি) ২৬,৬৯৭।  চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুমাম কাদের চৌধুরী (বিএনপি) ১,০১,৪৪৫; ডা. এটিএম রেজাউল করিম (জামায়াত) ৪১,৭১৯। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): এরশাদ উল্লাহ (বিএনপি) ৭৯,২০৭; ডা. আবু নাসের (জামায়াত) ৩৪,৭৪৭। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী): মোহাম্মদ আবু সুফিয়ান (বিএনপি) ১,০৯,৩৮৮; ডা. একেএম ফজলুল হক (জামায়াত) ৫৩,৪০৭।  চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী): সাঈদ আল নোমান (বিএনপি) ১,২১,৩৬৪; মুহাম্মদ শামসুজ্জমান হেলালী (জামায়াত) ৭৪,৪০৭।  চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): আমীর খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি) ১,১৫,০২১; মোহাম্মদ শফিউল আলম (জামায়াত) ৭৩,৭৫২।  চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক এনাম (বিএনপি) ১,৩৫,০৪৪; ছৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু (ইসলামী ফ্রন্ট) ২৮,৯৯৯।  চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সরোয়ার জামাল নিজাম (বিএনপি) ১,২৬,১৯২; এসএম শাহজাহান (ইসলামী ফ্রন্ট) ৫১,৪৫০।  চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক): জসিম উদ্দিন আহমদ (বিএনপি) ৭৬,৪৯৩; ওমর ফারুক (এলডিপি, ছাতা) ৭৫,৪৬৭।  চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া): শাহজাহান চৌধুরী (জামায়াত) ১,৮১,২৩৮; নাজমুল মোস্তফা আমীন (বিএনপি) ১,৩০,৬৬১।  চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মাওলানা জহিরুল ইসলাম (জামায়াত) ৯৩,১৬৭; মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বিএনপি) ৮৩,১০৫। 

কক্সবাজার জেলা (৪ আসন: বিএনপি ৪), কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া): সালাহউদ্দিন আহমদ (বিএনপি) জয়ী; প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুখ (জামায়াত)।  কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া): আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি) জয়ী; ড. এইচএম হামিদুর রহমান আযাদ (জামায়াত)।  কক্সবাজার-3 (সদর-রামু-ঈদগাঁও): লুৎফুর রহমান কাজল (বিএনপি) জয়ী; শহিদুল আলম বাহাদুর (জামায়াত)।  কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ): শাহজাহান চৌধুরী (বিএনপি) জয়ী; নুর আহমেদ আনোয়ারী (জামায়াত)। 

পার্বত্য তিন জেলা (৩ আসন: বিএনপি ৩), বান্দরবান: সাচিং প্রু জেরী (বিএনপি) জয়ী।  খাগড়াছড়ি: ওয়াদুদ ভূইয়া (বিএনপি) জয়ী।
রাঙামাটি: দীপেন দেওয়ান (বিএনপি) জয়ী।  বৃহত্তর চট্টগ্রামে এ ফলাফলে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে। এখন নজর নতুন সরকার গঠন ও সম্ভাব্য মন্ত্রিসভা ঘোষণা।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

হজ শেষে ফিরেছেন ৩৭ হাজারের বেশি বাংলাদেশি : মৃত্যু ৪৮ হাজির

হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। একই সময়ে বিভিন্ন কারণে সৌদি আরবে ৪৮ জন হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের দৈনিক বুলেটিনে বলা হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার

তিস্তা মহাপরিকল্পনায় ৮ সদস্যের বিশেষজ্ঞ কমিটি : দেড় মাসে প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আগামী প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন দেবে। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিস্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান : মন্ত্রিসভার শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার সভা

পররাষ্ট্রমন্ত্রি খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী ও স্পিকারের অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার ২ জুন ২০২৬ রাতে এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় বলা হয়, এ সাফল্য বৈশ্বিক পরিসরে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান