অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রচারে ব্যাংকের সিএসআর তহবিল ব্যবহারের পরামর্শ

ছবি : সংগৃহীত

সংস্কার ১৩ জানুয়ারী ২০২৬: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে দেশের সব ব্যাংককে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমে অনুদান দেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত রোববার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এ পরামর্শ দেন। সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা অংশ নেন। বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নগদ লেনদেনে সতর্কতা, তহবিল ব্যবস্থাপনা ও আর্থিক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

গভর্নর বলেন, কোনো এনজিও বা বেসরকারি সংস্থা গণভোট বিষয়ে জনসচেতনতা কার্যক্রম নিলে ব্যাংকগুলো সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে পারে। তবে ব্যাংকের সিএসআর ব্যয়ের নির্ধারিত নীতিমালা থাকায় এ সিদ্ধান্ত নিয়ে ব্যাংক খাতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, ব্যাংকের অস্থিরতার মধ্যে এ ধরনের ব্যয় কতটা যুক্তিসংগত। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, সিএসআর ব্যয়ের ৩০ শতাংশ শিক্ষা, ৩০ শতাংশ স্বাস্থ্য এবং ২০ শতাংশ পরিবেশ ও জলবায়ু খাতে খরচ করতে হয়। বাকি অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো, খেলাধুলা ও অন্যান্য খাতে ব্যয় করা যায়। নীতিমালা না মানলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের টেকসই রেটিংয়ে প্রভাব পড়তে পারে।

এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ব্যাংকের প্রতিটি শাখায় হ্যাঁ ভোটের পক্ষে দুটি করে ব্যানার টানানোর নির্দেশনা এসেছে। পাশাপাশি গণভোটের জনসচেতনতা কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে সিএসআর তহবিল থেকে সহায়তা দিতে বলা হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সংস্কারমুখী সরকারের সংস্কার উদ্যোগে জনগণের সমর্থন প্রয়োজন।

সভায় গভর্নর আরও জানান, চলতি অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ৩৭৫ কোটি ডলারের বেশি কিনে বাজারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ছেড়েছে, তাই অর্থের অপচয় রোধে সতর্ক থাকতে হবে। নির্বাচনকে সামনে রেখে কালো টাকা ঠেকাতে আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য মাসিকের বদলে সাপ্তাহিকভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। বৈঠকে জানানো হয়, গত ডিসেম্বরে খেলাপি ঋণের হার কমে মোট ঋণের ৩০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বর শেষে ছিল ৩৫.৭৩ শতাংশ। মার্চ প্রান্তিকে এটি ২৫ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্স বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ায় অপব্যবহার রোধে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবিকে চিঠি দিয়ে গণভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখায় ব্যানার প্রদর্শনের অনুরোধ জানানো হয়।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এআই-অটোমেশনে ঝুঁকিতে ১২ লাখের বেশি পোশাকশ্রমিকের চাকরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নতুন ১৪ পরিচালক : পুরনোদের ফেরার সুযোগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের জব্দ

শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ

ব্যয় কমাতে ফক্সওয়াগনে আরও ৫০০০০ চাকরি কমানোর পরিকল্পনা

বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা