অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর সমাপনী পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কার্যালয়ে সাত কলেজের প্রধান সমন্বয়কারী মুহাম্মাদ আবদুল মঈনের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সাত কলেজের সমন্বয়কারী ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহামারীর কারণে সাত কলেজের তিনটি পরীক্ষা অসম্পূর্ণ থেকে যায়। এর মধ্যে রয়েছে- মাস্টার্স শেষ পর্ব (২০১৬-১৭), মাস্টার্স প্রিলি (২০১৭-১৮), জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরোনো ডিগ্রি স্পেশাল পরীক্ষা। আমরা এগুলোর কয়েকটি সাবজেক্টের পরীক্ষা নেওয়ার পর মহামারী শুরু হয়ে যায়। ১৪ জানুয়ারি থেকে মাস্টার্স শেষ পর্বের অসম্পূর্ণ পরীক্ষা শুরু হবে। এটার রুটিনও প্রকাশ করা হয়েছে। আর বাকি দুটির তারিখ নির্ধারণ হয়নি। তবে দুই-তিন দিন পর শুরুর কথা বলা হয়েছে। এছাড়া ২৫ জানুয়ারি থেকে স্নাতক চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা এবং আগামী ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে ২০১৮ সালের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ (২০১৫-১৬) ও ২০১৯ সালের স্নাতক তৃতীয় বর্ষের (২০১৬-১৭) পরীক্ষা শুরু হবে বলে জানান তিনি।

সম্পর্কিত খবর

দেশব্যাপী ইফার সীরাত প্রতিযোগিতা শুরু : থাকছে নগদ পুরস্কার

বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন ও আদর্শ জানার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী জাতীয় সীরাত প্রতিযোগিতার আয়োজন করছে। শিক্ষার্থীদের সীরাতের আলোকে জীবন গড়ার উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে বিভাগীয় হয়ে জাতীয় পর্যায়ে

৪০ দিন জামাতে নামাজ : ৩৭ শিক্ষার্থীকে বাইসাইকেল ও নগদ পুরস্কার

টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় জয়পুরহাটে ৩৭ জন শিশু-কিশোর ও তরুণকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও নগদ অর্থ দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়া শিশু-কিশোর ও তরুণদের স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও বিভিন্ন বিপথগামিতা

প্রধানমন্ত্রী একুশে পদক বিতরণ ও বইমেলার উদ্বোধন করবেন

আগামী ২৬ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন। এদিন সকালে পদক বিতরণ এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ২২ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

চট্টগ্রামে বই বিনিময় উৎসব : একদিনে প্রায় ২৫ হাজার বিনিময়

চট্টগ্রাম নগরীতে একদিনেই প্রায় ২৫ হাজার বই বিনিময় হয়েছে। স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ-এর উদ্যোগে শুক্রবার (দিনব্যাপী) নগরীর জামালখান মোড়ে অনুষ্ঠিত হয় সপ্তমবারের মতো বই বিনিময় উৎসব। শুক্রবার সকাল ৯টা থেকে নগরীতে জেঁকে বসা শীতের কুয়াশার মধ্যেই জামালখান মোড়ে ভিড় করতে শুরু করেন তরুণ-তরুণীরা। সবার