অনুসরন করুন :

হ্যাঁ ভোটের প্রচারণায় ছাত্রশিবিরের ৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ছাত্রশিবির জানায়, রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য এবং

বিস্তারিত
হ্যাঁ ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি গণভোটে ‘হ্যাঁ’ সিল দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।

বিস্তারিত
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো.

বিস্তারিত
চানখারপুলে ছয় হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি

জুলাই গণ-অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে না। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের

বিস্তারিত
আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন : কাল চূড়ান্ত তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার। নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর পরশু থেকে শুরু হবে পূর্ণমাত্রায় নির্বাচনি প্রচারণা। ইসি সূত্রে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে

বিস্তারিত
জঙ্গল ছলিমপুর সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুর এলাকাকে অবৈধ দখলদার ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। মঙ্গলবার নগরীর পতেঙ্গায় র‌্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে সব আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সমন্বিত অভিযান

বিস্তারিত
প্রতীক বরাদ্দ আজ : কাল থেকে শুরু নির্বাচনী প্রচারণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৬ নির্বাচন কমিশন (ইসি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে এবং প্রতীকের তালিকা প্রকাশ করবে। ইসি সূত্রে জানা গেছে, প্রতীক পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।

বিস্তারিত
নিরাপত্তা ইস্যুতে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সিদ্ধান্ত

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এর ফলে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের নির্ভরশীল পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের পাঁচটি কূটনৈতিক মিশন

বিস্তারিত
১২২ দেশে প্রবাসীদের পোস্টাল ভোট : ইতিহাসে স্থান পাবে বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের ১২২ দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ আগে দেশে কেউ নেয় নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।

বিস্তারিত
সরে দাঁড়ালেন না বিএনপির বিদ্রোহীরা : অর্ধশতাধিক আসনে সমীকরণে শঙ্কা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দেশের অন্তত অর্ধশতাধিক সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে রয়ে গেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও এসব বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ান নি। এতে দলীয় ঐক্য ও

বিস্তারিত
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ :  মৌখিকের ডাক পেল ৬৯,২৬৫ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৬৯২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন। বুধবার সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক

বিস্তারিত
২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট পাঠাতে প্রবাসীদের আহ্বান

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত
‘না’ ভোট মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি : ড. সাখাওয়াত হোসেন

দেশের ভবিষ্যৎ গড়া ও গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে

বিস্তারিত
দেশের বাজারে স্বর্ণের ইতিহাসে সর্বোচ্চ দাম, ভরি ২ লাখ ৫২ হাজার

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একদিনের ব্যবধানে ভরিতে ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। এটিই দেশের বাজারে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। বুধবার ২১ জানুয়ারি ২০২৬ রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিস্তারিত
ভারতে খেলতে না চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ

ভারতের মাটিতে নিরাপত্তা ঝুঁকির কারণে খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকায় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার আইসিসির ভার্চুয়াল বোর্ড সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সভায় জানানো হয়, বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে সম্মত না হয়,

বিস্তারিত
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির আরো ৫৯ নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৫৯ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে

বিস্তারিত