অনুসরন করুন :

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট : রহস্য উদ্ঘাটনে অগ্রগতি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যেই এ মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের

বিস্তারিত
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন সভাপতি হাসান শরীফ ও সম্পাদক মিজান

দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে ২০২৬ সালের জন্য দৈনিক যুগান্তরের হাসান শরীফকে

বিস্তারিত
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার ২৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান

বিস্তারিত
হাদি হত্যার বিচার বর্তমান সরকারের মেয়াদেই হবে : সরকারের আশ্বাস

শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা এই আন্দোলনে শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে সংহতি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বর্তমান সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন করার জোরালো

বিস্তারিত
ভারতীয়দের বহিষ্কারে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেল সউদী আরব

ভারতীয় নাগরিকদের বহিষ্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে সউদী আরব। ভারতের বিদেশ মন্ত্রণালয় (এমইএ) রাজ্যসভায় উপস্থাপিত সরকারি তথ্যে দেখা গেছে, গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের তুলনায় সউদী আরব থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এই তথ্য উপসাগরীয় অঞ্চলে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বাস্তব চিত্র তুলে ধরেছে। সরকারি পরিসংখ্যান

বিস্তারিত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সেগুনবাগিচাস্থ কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি

বিস্তারিত
আজ শেষ হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। বিকাল ৫টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না। এ সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা

বিস্তারিত
আয়কর রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল : হেল্প ডেস্ক এনবিআরের

ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন এখন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। পরে তা প্রথম দফায় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়।

বিস্তারিত
ত্রয়োদশ সংসদ নির্বাচন : ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ বেলা সাড়ে ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন

বিস্তারিত
চলে গেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৭টার দিকে

বিস্তারিত
আপসহীন নেতৃত্বের প্রতীক খালেদা জিয়া : জন্ম থেকে রাষ্ট্রক্ষমতার পথচলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বিএনপিসহ বিভিন্ন

বিস্তারিত
খালেদা জিয়ার ইন্তেকাল ও আন্তর্জাতিক গণমাধ্যমে তার প্রতিক্রিয়া

বাংলাদেশের রাজনীতির একটি যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ৮০ বছর বয়সে তিনি মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় ফজরের নামাজের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

বিস্তারিত
খালেদা জিয়ার মৃত্যু : বুধবার ছুটি, তিন দিন রাষ্ট্রীয় শোক, কাল জানাজা ও দাফন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে ৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি, মোট তিন দিন রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

বিস্তারিত
খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান : জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস

জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ পুরো জাতি গভীর

বিস্তারিত
দলীয় সিদ্ধান্ত অমান্য : রুমিন ফারহানা-নীরবসহ ৯ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৯ নেতাকে বহিষ্কার করেছে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে

বিস্তারিত
খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত জকসু নির্বাচন হবে ৬ জানুয়ারি

বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও বিভিন্ন শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে জকসু নির্বাচন আয়োজন করা হবে।

বিস্তারিত