আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার, ০৮ সেপ্টেম্বর ২০২৫: বোনাস পাওয়ার পর ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ উৎসবের বন্যা বয়ে যাচ্ছে। অর্থনৈতিক এই দু:সময়েও তারা একটি বোনাস পেয়েছে। তারা সকালে উঠে দেখে তাদের মূল বেতনের সমপরিমান টাকা বোনাস হিসাবে তার একাউন্টে জমা হয়েছে। তারা ব্যবস্থাপনা প্রশাসনকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর এম জুবায়দুর রহমানের কঠিন বার্তায় কর্মকর্তারা বকেয়া আদায়ে ও আমানত বাড়ানের কাজে ঝাপিয়ে পড়েছে। বকেয়া আদায় ১মাসে সন্তোষজনক বলে বোর্ডের একটি সূত্র জানিয়েছে। বৃদ্ধি পেয়েছে আমানতও। এখন আমনত দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকায়। যা ১ মাস আগে ছিল ৭৩ হাজার কোটি টাকা।
জানা গেছে, বকেয়া ঋণ আদায়ে নানাবিধ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। মাসের প্রতি ১৫ দিনে ২ হাজার কোটি টাকা আদায়ের সময় বেঁধে দিয়েছে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। নেয়া হয়েছে নানা কৌশল ও সিদ্ধান্ত। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তারা একের পর এক মিটিং করে চলেছেন। আদায় করে যাচ্ছেন বকেয়া ও মন্দ ঋণ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নতুন চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেছেন, ব্যাংকের সুনাম পুনরুদ্ধার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ব্যাংকের এই উন্নতি মানুষের আস্থা ও বিশ্বাসের উপর নির্ভর করে এবং অতীতের মতোই ব্যাংকটির ভবিষ্যতও সুন্দর হবে বলে তিনি আশাবাদী।
ইসলামী ব্যাংক দেশের প্রথম ও বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক। এ হিসেবে ইসলামী ব্যাংক অভিজ্ঞ নেতৃত্ব, নৈতিক ব্যাংকিং কাঠামো এবং যুগোপযোগী সেবার মাধ্যমে চার দশকের বেশি সময় ধরে জনগণের আস্থা ধরে রেখেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খাঁনের যোগদানের ১ মাস হয়েছে। এই ব্যাংকার বলেন, ইসলামী ব্যাংকের শক্তির মূল উৎস হলো শরিয়াহ নীতি, অভ্যন্তরীণ সুশাসন ও স্বচ্ছতা। ওমর ফারুক খাঁন দৃঢ়তার সাথে বলেন, ইসলামী ব্যাংক বর্তমানে রাজনৈতিক ও গোষ্ঠীপ্রভাবমুক্তভাবে পরিচালিত হচ্ছে। অনিয়ম প্রতিরোধে ব্যাংকে শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, টাস্কফোর্স গঠন, কড়াকড়ি বিনিয়োগ নীতি এবং নিয়মিত শাখা পরিদর্শন চালু রয়েছে। বিতর্কিত ঋণগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মো. ওমর ফারুক খান বলেন, ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। আমাদের মূল শক্তি ঐক্য এবং শৃংখলা। ইসলামী ব্যাংকিং শুধু পেশা নয়, একটি ইবাদত। তিনি বলেন, ব্যাংককে এগিয়ে নিতে সকল কর্মকতা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সততা, আন্তরিকতা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে ইসলামী ব্যাংকের সেবা সকল মানুষের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি ব্যাংকের ঘুরে দাঁড়ানোর এই সময়ে সকল গ্লানি ভুলে নিবেদিত হয়ে সবাইকে কাজ করার জন্য আহবান জানান এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার উপর গুরুত্বারোপ করেন। ব্যাংকের উন্নয়ন ও অগ্রগতিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সংস্কার/ইএমই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন ও দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার কারণে বাংলাদেশের শ্রমবাজার বড় ধরনের পরিবর্তনের মুখে পড়েছে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে আগামী বছরগুলোতে কর্মসংস্থান সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নতুন ১৪ সদস্যের পরিচালনা পরিষদ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকটির পুরনো উদ্যোক্তাদের আবারও পরিচালনা পর্ষদে ফেরার সুযোগ তৈরি হয়েছে। বুধবার ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
শেখ হাসিনা ও ১০টি শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে থাকা মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ারউদ্দিন মো. মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
বিশ্বের অন্যতম বড় গাড়ি নির্মাতা ফক্সওয়াগন ব্যয় কমাতে বিশ্বজুড়ে আরও প্রায় ৫০ হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে। তবে পরিস্থিতি আরও কঠিন হলে এই সংখ্যা প্রায় ১ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) অলিভার ব্লুম। কর্মীদের পাঠানো এক বার্তায় ব্লুম বলেন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা