অনুসরন করুন :

জাতীয়

৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমার নির্দেশ

২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের হজ প্যাকেজের অবশিষ্ট টাকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে সংশ্লিষ্ট হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, হজ ২০২৬-এর জন্য সরকারি ও

বিস্তারিত
দ্রুতবিচার ট্রাইব্যুনালে হাদি হত্যা মামলা : ৯০ দিনের মধ্যে রায়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে। পুলিশি প্রতিবেদন পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এ মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ দুপুর দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক

বিস্তারিত
জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা

আগামী জানুয়ারির মাঝামাঝিতে সারা দেশের সাংবাদিকদের নিয়ে একটি মহাসম্মেলন আয়োজন করা হবে। ওই সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)-এর সভাপতি এ কে আজাদ। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও

বিস্তারিত
আন্দোলন দমনে ২৮৬ মিথ্যা মামলায় সাড়ে চার লাখ আসামি : চিফ প্রসিকিউটর

চব্বিশের জুলাই - আগস্ট আন্দোলন দমন করতে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ২৮৬টি মিথ্যা মামলায় সাড়ে চার লাখ ছাত্-জনতাকে আসামি করা হয়েছিল বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারফিউ দিয়ে গণহত্যায় উসকানির দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলার

বিস্তারিত
দীর্ঘ ১৭ বছর পর ফিরছেন তারেক রহমান : তিন দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তার সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তারেক রহমান দেশে ফিরবেন।

বিস্তারিত
তারেক রহমানের সংবর্ধনায় একমাত্র বক্তা তিনি নিজেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫, রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে জনভোগান্তির আশঙ্কা থাকায় রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের দুর্ভোগ হয় - এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান নিজেও সমর্থন করেন না।

বিস্তারিত
নির্বাচন উপলক্ষে শনিবার ব্যাংক খোলা থাকবে : ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কার্যক্রমের প্রয়োজনে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখা হবে। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, আগামী শনিবার নির্বাচন উপলক্ষে ব্যাংক খোলা থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

বিস্তারিত
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেপ্তার ৮৫৯৭

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে এ পর্যন্ত ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে ৮৫টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে মোট ২ লাখ ৫৮ হাজার

বিস্তারিত
১৭ বছর পর তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটে অবতরণ

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাদের বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202 (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার)-এ করে তারেক রহমান

বিস্তারিত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঢাকায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ের নির্বাসিত জীবন শেষে ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এর আগে লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ

বিস্তারিত
উৎসবমুখর ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে সমাবেশস্থল

আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। পুরো এলাকা ইতোমধ্যে পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়কজুড়ে বিএনপির নেতাকর্মীদের পদচারণার জোয়ারে ভাসছে। দেশের বিভিন্ন

বিস্তারিত
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টার পর শিক্ষার্থী ও সাধারণ মানুষ শাহবাগে অবস্থান নিতে শুরু করেন। সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি রাতভর চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর সরেজমিনে দেখা যায়

বিস্তারিত
জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যুক্ত হচ্ছে আরও ৪ দল

জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে গঠিত সমমনা আট দলের জোটের কলেবর আরও বাড়ছে। আসন্ন নির্বাচনে গঠিত এই জোটে নতুন করে যোগ দিতে যাচ্ছে এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি। শেষ পর্যায়ে এসে আরও চারটি দল যুক্ত হওয়ায় আসন সমঝোতায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তবে দিনরাত বৈঠক করে দ্রুত সমাধানে

বিস্তারিত
৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট : রহস্য উদ্ঘাটনে অগ্রগতি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডটি রহস্যজনক এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যেই এ মামলার চার্জশিট দেওয়া হবে। শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের

বিস্তারিত
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রোববার ২৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি জুবায়ের রহমান

বিস্তারিত
হাদি হত্যার বিচার বর্তমান সরকারের মেয়াদেই হবে : সরকারের আশ্বাস

শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলা এই আন্দোলনে শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫ রাতে সংহতি প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বর্তমান সরকারের মেয়াদকালেই বিচার সম্পন্ন করার জোরালো

বিস্তারিত