অনুসরন করুন :

জাতীয়

১২২ দেশে প্রবাসীদের পোস্টাল ভোট : ইতিহাসে স্থান পাবে বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের ১২২ দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। এ ধরনের সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ আগে দেশে কেউ নেয় নি। অনেক উন্নত দেশও যা পারেনি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।

বিস্তারিত
২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট পাঠাতে প্রবাসীদের আহ্বান

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত
‘না’ ভোট মানে শহীদের রক্তের সঙ্গে বেইমানি : ড. সাখাওয়াত হোসেন

দেশের ভবিষ্যৎ গড়া ও গণতান্ত্রিক পরিবেশ টিকিয়ে রাখতে জনগণকে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক দল যদি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেয়, তবে তারা শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে

বিস্তারিত
একই দিনে নির্বাচন ও গণভোট : গণনায় সময় বেশি লাগতে পারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় এবার ভোট গণনায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার ২১ জানুয়ারি ২০২৬ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রেস সচিব জানান, নির্বাচন চলাকালে

বিস্তারিত
সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ২০ হাজার সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ থেকে প্রায় আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে (২০তম) মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা। বুধবার ২৩ সদস্যের বেতন কমিশন রাষ্ট্রীয়

বিস্তারিত
মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের বেতন গ্রেড ও ছুটি নির্ধারণ

অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সারা দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য নতুন বেতন গ্রেড, ছুটি এবং চাকরির নিশ্চয়তা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকার ২০০৬ সালের নীতিমালা হালনাগাদ করে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ প্রণয়ন করেছে, যা গত সোমবার গেজেট আকারে প্রকাশিত হয়। ধর্ম মন্ত্রণালয় জানায়, নতুন নীতিমালার

বিস্তারিত
অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছেন ৯ ভারতীয় কর্মকর্তা

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, বিআইএফপিসিএল) ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিস্তারিত
সংবিধানের একক ক্ষমতার দুর্বলতা দূর করতেই গণভোট : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ বলেছেন, স্বাধীনতার পর থেকে বারবার দেশের ক্ষমতা এক ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। সংবিধানের এই মারাত্মক দুর্বলতা দূর করতেই জুলাই সনদ প্রণয়ন ও গণভোটের আয়োজন করা হয়েছে। শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ সিলেট বিভাগীয়

বিস্তারিত
পোস্টাল ব্যালটে বড় পরিবর্তন আনলো ইসি : দেশের ভেতরে আসনভিত্তিক ব্যালট চালু

জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ ঘনিয়ে আসার মধ্যেই পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন পরিচালনা বিধিমালায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংশোধনের ফলে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ধরন বদলে গেছে, তবে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট আগের নিয়মেই থাকছে।

বিস্তারিত
ইসির নমনীয়তা ও সহিংসতায় উদ্বেগ : নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সুজনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা ও কিছু ক্ষেত্রে নমনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর আচরণে অসহিষ্ণুতা ও সহিংস প্রবণতা বাড়ছে, যা নিয়ন্ত্রণে এখনই

বিস্তারিত
নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি ও প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। এ ছাড়া নির্বাচনে অংশ নেবেন প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক। রোববার ২৫ জানুয়ারি ২০২৬ রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল

বিস্তারিত
বিদ্যুৎ খাতে চুক্তি দুর্নীতি : আদানি–রিলায়েন্সসহ চুক্তিতে হরিলুট

বিদ্যুৎ কেনার দেশি ও বিদেশি বিভিন্ন চুক্তিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে বিদ্যুৎ খাতের অনিয়ম তদন্তে গঠিত জাতীয় কমিটি। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আদানির ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরসহ সরকারের ৫-৬ জন শীর্ষ কর্মকর্তার বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে বড় অঙ্কের অর্থ

বিস্তারিত
দিল্লিতে হাসিনার বক্তব্য : বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ২৫ জানুয়ারি ২০২৬ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এমন সুযোগ দেওয়া বাংলাদেশ-ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক হতে পারে।

বিস্তারিত
জুলাই বিপ্লবে চানখারপুলে ছয় হত্যাকাণ্ড : মামলার রায় আজ

জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেবেন।

বিস্তারিত
গণভোট ও নির্বাচনে ৩৮১৮ গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে এবার মোট ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের খবর সংগ্রহ ও প্রচারের অনুমোদন দেবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। ইসি কর্মকর্তারা জানান, সরকার অনুমোদিত সব গণমাধ্যম হাউজের সাংবাদিক ও স্টাফদের জন্য সাংবাদিক পরিচয়পত্র

বিস্তারিত
থ্রি জিরোর বিপরীতে কি সরকারের পদক্ষেপ : টিআইবি

বিশ্বব্যাপী ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ’ ড. মুহাম্মদ ইউনূসের প্রচারিত ‘থ্রি জিরো’ তত্ত্বের বিপরীতে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ করেছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, দেশের জ্বালানি ব্যবস্থাকে নবায়নযোগ্য বা পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের ভিত্তি গড়ে তুলতে সরকার ব্যর্থ হয়েছে।

বিস্তারিত