আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার ১৯ নভেম্বর ২০২৫: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তনে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে এমন তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার নিশ্চিত করেছেন যে, ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শিক্ষক আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টার বক্তব্য ছিল স্পষ্ট প্রাথমিক স্তরের মোট ৯টি শিক্ষক সংগঠন সরকারের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট, তবে কয়েকটি অনিয়মিত সংগঠনের ভুল ব্যাখ্যায় অযৌক্তিক আন্দোলনের সৃষ্টি হয়েছে, যা শিক্ষক সমাজকে অযথা ভোগান্তিতে ফেলেছে। সংগীত শিক্ষক নিয়োগ নিয়ে তিনি জানান, সরকার নীতিগত সিদ্ধান্তে এগোলেও বৃহত্তর পরিসরে নিয়োগ পরিকল্পনার কারণে আগের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন এক প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা আসে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং নেপের পরিচালনায় ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) নামের নতুন মৌলিক প্রশিক্ষণ কোর্স চালুর কথা জানানো হয়। ২০২৬ সালের জানুয়ারী থেকে দেশের ১২টি পিটিআইতে পরীক্ষামূলকভাবে কোর্সটি শুরু হবে।
এই অনুষ্ঠানে নেপের মহাপরিচালক ফরিদ আহ্মদ ডিপিএড কোর্সের সব বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, যশোর, কুমিল্লা, জয়দেবপুর, দিনাজপুর এবং বগুড়া পিটিআইতে এটি প্রথম পর্যায়ে শুরু হবে। ১০ মাস মেয়াদি এই ডিপিএড প্রোগ্রামটি অনাবাসিক ও বৈকালিক হবে, যেখানে বাংলাদেশের যেকোনো স্থায়ী নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন যোগ্যতার বিষয়ে মহাপরিচালক বলেন, ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন তবে পূর্ব জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের নেপের ডিপিএড বোর্ডের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে ৫০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা হবে এবং সময় নির্ধারিত থাকবে ৫০ মিনিট। পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে।
প্রোগ্রামটির মোট ক্রেডিট ৩৫ এবং দুই সেমিস্টারে ১০ মাসের কার্যক্রম পরিচালিত হবে। এতে শিক্ষাদর্শন, শিশুর বিকাশ, শ্রেণী ব্যবস্থাপনা, শিক্ষাক্রম, শিখন মূল্যায়ন, ভাষা দক্ষতা, গাণিতিক-বৈজ্ঞানিক দক্ষতা, তথ্য প্রযুক্তি, সামাজিক ও নৈতিক শিক্ষা, শিল্পকলাসহ নানা বিষয়ে তাত্ত্বিক পাঠ থাকবে। পাশাপাশি সিমুলেশন, স্কুলভিত্তিক অনুশীলন ও প্রতিফলনমূলক চর্চার মতো হাতে-কলমে প্রয়োগধর্মী প্রশিক্ষণের ব্যবস্থাও যোগ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগের এই ধারাবাহিকতা দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন দিগন্তে নিয়ে যাবে বলে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন।
সংস্কার/ইএফহ
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়