আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ০৩ ডিসেম্বর ২০২৫: আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সংযোগ বাড়াতে সরকার পেপ্যাল সেবাটি চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার মতে, অনলাইন লেনদেনে পশ্চিমা বিশ্ব এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো সেই বিশাল বাজারে প্রবেশের পর্যায়ে; আর এজন্য একটি শক্তিশালী বৈশ্বিক পেমেন্ট গেটওয়ে প্রয়োজন। বুধবার ৩ ডিসেম্বর২০২৫, রাজধানীতে বিসিক আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। গভর্নর বলেন, উদ্যোক্তাদের সংখ্যা বাড়ানোই যথেষ্ট নয় তাদের জন্য টেকসই বাজার ও চাহিদা সৃষ্টি না হলে উৎপাদন কাঙ্ক্ষিত ফল আনবে না, বরং ঝুঁকি বাড়িয়ে দেবে। তিনি আরও জানান, বিসিকের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ২ হাজার কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত। তবে ঋণ আদায়ের সক্ষমতা নিয়ে সংশয় আছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, উৎপাদন খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও অনেক ব্যাংক এখনো তা যথাযথভাবে বিতরণ করতে পারছে না।
ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরে গভর্নর বলেন, বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি পণ্য প্রদর্শন ও পৌঁছে দিতে আইটি-নির্ভর শক্তিশালী ব্যবস্থা তৈরি অপরিহার্য। উদ্যোক্তাদের পৃথক প্রোফাইল, তাৎক্ষণিক তথ্য এবং অনলাইন শপিং সুবিধা যুক্ত হলে বৈশ্বিক বাজারে প্রবেশ অনেক সহজ হবে। পেপ্যাল প্রসঙ্গে তিনি জানান, এই সেবা বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম যেখানে বিল পরিশোধ, টাকা আদান-প্রদান এবং আন্তর্জাতিক লেনদেন অত্যন্ত সুলভ। ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্ববাজারে পরিচিতি পেতে এমন প্ল্যাটফর্ম যোগ করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়েও সতর্ক করেন গভর্নর। তার মতে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তির ব্যবহার এবং পানির উপযুক্ত পুনর্ব্যবস্থাপনা ছাড়া গ্রিন সার্টিফিকেশন পাওয়া সম্ভব নয়। আর এই সার্টিফিকেশন ছাড়া ভবিষ্যতে রফতানি খাতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে।
ঋণ ব্যবস্থাপনার দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, দক্ষতা ছাড়া বড় অঙ্কের বরাদ্দ কার্যকর হয় না। রিভলভিং ফান্ড হিসেবে ঋণ ফেরত না এলেই সব ধরনের উন্নয়ন কার্যক্রম থমকে যাবে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সম্ভাবনার উদাহরণ তুলে ধরে গভর্নর বলেন, যখন চীনের রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে বসেই কেনা যায়, তখন বাংলাদেশের জামদানি বা কুটিরশিল্পের পণ্য বিদেশে বিক্রি হতে বাধা কোথায়? যথাযথ নীতি প্রয়োগ এবং উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্প খাতই পারে দেশকে বিশ্বমঞ্চে শক্ত অবস্থানে নিয়ে যেতে।
সংস্কার/ইএফহ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের আর্থিক সংস্কার, রাজনৈতিক দায়িত্বশীলতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। সোমবার ১৩ জুলাই ২০২৬ সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকংবিষয়ক মিশন প্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের
ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশের মধ্যে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকালে বাংলাদেশ ব্যাংকে পরিচিতিমূলক বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হয়। তিন বছর মেয়াদি নতুন কর্মসূচির আওতায় বাংলাদেশ ৪ থেকে ৪ দশমিক
ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, আগামী ছয় মাসে ১৩ লাখ মানুষের জরুরি সহায়তার জন্য ২৯ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এদিকে দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে পৌঁছেছে, আহত হয়েছেন প্রায় ১
দেশে নগদনির্ভর অর্থনীতি থেকে ডিজিটাল লেনদেনে রূপান্তরের লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের গ্রাহকরা একটি কিউআর কোড ব্যবহার করেই সহজে মূল্য পরিশোধ করতে পারেন। এতে ব্যবসায়ীদের