অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

উখিয়া-টেকনাফ সীমান্তে নতুন করে রোহিঙ্গা আগমন : বাড়ছে আশঙ্কা

ছবি : সংগৃহীত

সংস্কার ০২ ডিসেম্বর ২০২৫: উখিয়া ও টেকনাফ সীমান্তে সাম্প্রতিক দিনে আবারও রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা সামনে এসেছে, যা সীমান্তাঞ্চলের মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ ও অস্বস্তি তৈরি করেছে। স্থানীয়রা জানাচ্ছেন, ধারাবাহিকভাবে নতুন করে দলে দলে রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করায় পরিস্থিতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ১ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টা থেকে সাড়ে ৮টার মধ্যে উখিয়ার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া পয়েন্ট এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তপথ দিয়ে সাতটি পরিবারের মোট ২৪ জন রোহিঙ্গা ঢুকে পড়ে। এদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ নারী এবং ১২ জন শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, নতুন অনুপ্রবেশে দালালচক্রের সক্রিয় ভূমিকা রয়েছে। সীমান্তজুড়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এসব দালাল রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায় করে নিরাপদে পারাপারের ব্যবস্থা করে দিচ্ছে। এমনকি সীমান্তরক্ষীদের একটি অংশও এতে যুক্ত থাকতে পারে বলে অভিযোগ তুলেছেন কয়েকজন সীমান্তঘেঁষা বাসিন্দা।

বাংলাদেশে ঢোকার পর রোহিঙ্গারা কোনো বাধা ছাড়াই ক্যাম্প-১৩ এর জি/৩ ব্লকসহ ক্যাম্প-১৯ এর এ/১৬, বি/১৩ ও ৬ নম্বর ব্লকে থাকা তাদের আত্মীয়দের কাছে আশ্রয় নিয়েছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে। এতে অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপের অভাব স্পষ্ট হয়ে উঠছে। স্থানীয় জনগণ বলছে, দীর্ঘ আট বছরে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো অগ্রগতি হয়নি; বরং নতুন করে রোহিঙ্গাদের আগমন থামছে না। এই পরিস্থিতি উখিয়াটেকনাফ অঞ্চলের সামাজিক স্থিতি, নিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। একজন স্থানীয় স্কুলশিক্ষক জানান, সীমান্তরক্ষী বাহিনীকে আরও সজাগ না করলে দেশের সার্বিক নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তার ভাষায়, নতুন রোহিঙ্গা আসা বন্ধ করতে হলে কঠোর নজরদারি জরুরি, নয়তো পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করবে।

বালুখালীর বাসিন্দা ওসমান গণি বলেন, আট বছর ধরে একজনকেও মিয়ানমার ফেরত পাঠানো যায়নি, অথচ নতুন অনুপ্রবেশ প্রতিদিনই হচ্ছে। মিয়ানমারে পরিস্থিতি সামান্য খারাপ হলেই তারা সীমান্ত পার হয়ে আসে। আন্তর্জাতিক মহল জানলেও দ্রুত কোনো উদ্যোগ নেই। আরেক স্থানীয় বাসিন্দা বেদার উদ্দিন জানান, রোহিঙ্গাদের জন্য স্থায়ী স্থাপনা নির্মাণের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় তারা আরও উৎসাহিত হচ্ছে। এতে প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ধীরগতি হবে বলে তিনি আশঙ্কা করছেন। পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন মনে করেন, রোহিঙ্গারা আসতেই আছে, কিন্তু দেশে ফেরার কোনো লক্ষণ নেই। দীর্ঘ সময়েও স্বেচ্ছায় কেউ ফিরে না যাওয়ায় এর সব দায়ভার স্থানীয় জনগণকেই বইতে হচ্ছে। তাই সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন। কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পের ইনচার্জ সিনিয়র সহকারী সচিব আল ইমরান জানান, নতুন অনুপ্রবেশের বিষয়ে তিনি অবগত হয়েছেন এবং এ সংক্রান্ত বার্তাও পেয়েছেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নতুন প্রবেশকারীরা কোন ক্যাম্পে অবস্থান করছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই সব তথ্য পাওয়া যাবে।

সংস্কার/ইএফহ

 

সম্পর্কিত খবর

চট্টগ্রামের ১৫ উপজেলায় ভয়াবহ বন্যা : পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ

টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া

পঞ্চদশ সংশোধনীতে হাইকোর্টের রায় বহাল : তত্ত্বাবধায়ক ও গণভোট পুনর্বহাল

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ

হাইকোর্টে বিশেষ উদ্যোগে একদিনেই ১৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.

যানজট কমাতে কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল : নীতিগত অনুমোদন

ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়