আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : ইন্টারনেট
সংস্কার, ২৮ সেপ্টেম্বর ২০২৫: সরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর ফলে কিছুটা বিমান ভাড়া কমিয়ে আগামী বছরের তুলনায় হজ্ব পালনের খরচ, চলতি বছরের চেয়ে কমবে বলে আশা করা হচ্ছে। হাতে সময় কম থাকার কারণে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট অংকের বিমান ভাড়া ধরে আগামী বছর ২০২৬ সালের হজ্ব যাত্রীদের জন্য তিনটি প্যাকেজের ঘোষণা করা হবে। চলতি বছর দু’টি প্যাকেজ ছিল, এখন থেকে তিনটি হবে। অন্যদিকে, চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজ্বযাত্রীদের জন্য একটি নিদির্ষ্ট প্যাকেজ নির্ধারণ করা হবে। এ কারণে হজ্ব এজেন্সিগুলো নির্দিষ্ট প্যাকেজের নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
২৮ সেপ্টেম্বর ২০২৫ (বিকেল বেলা) সচিবালয়ে হজ্ব ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা। এই কমিটির সভাপতি ধর্মবিষয়ক উপদেষ্টা। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা এ কমিটিতে সদস্য হিসেবে উপস্থিত থাকবেন। এ সভায় হজ্বের নির্দিষ্ট প্যাকেজের অনুমোদন দেওয়া হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
চলতি বছর হজ্ব পালনের সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা হিসাব করা হয়। এবং প্যাকেজ-২ এর মাধ্যমে হজ্ব পালনে খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা ধরা হয়। আর বেসরকারিভাবে হজ্ব পালনে সর্বনিম্ন খরচ নির্ধারণ করে দেওয়া হয় ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এর ভিত্তিতে প্যাকেজ নির্ধারণ করছে হজ্ব এজেন্সিগুলো।
আগামী বছর হারাম শরীফের একেবারে কাছাকাছি ৫০০ থেকে ৭০০ মিটারের মধ্যে হোটেলের সকল ধরনের সুযোগ-সুবিধা দিয়ে একটি প্যাকেজ করা হবে। গত বছরের তুলনায় প্যাকেজ-২ এ আরও বেশী সুযোগ-সুবিধা বাড়িয়ে এই প্যাকেজটি করা হবে। এক্ষেত্রে খরচও পড়বে একটু বেশি। অন্য আরেকটি প্যাকেজ হবে হারাম শরীফের ২ কিলোমিটারের মধ্যে। যেটা এবার প্যাকেজ-১ এ ছিল। এই প্যাকেজের খরচ গতবারের চেয়ে কিছুটা কমবে বলে আশা করা হয়।
তৃতীয় প্যাকেজ হবে হারাম শরীফ থেকে দূরবর্তী আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা সংবলিত। এটি হবে সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজ। এই প্যাকেজের মাধ্যমে হজ্ব পালনে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব পালনে এজেন্সিগুলোর জন্য যে, প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, এক্ষেত্রে চলতি বছরের তুলনায় খরচ কিছুটা কম হবে এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংস্কার/ইএফহ
টানা ছয় দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। জেলার অন্তত ১৫টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাতকানিয়া
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোটের বিধান পুনর্বহালের পথ সুগম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে একদিনে ১,৯৪৬টি পুরোনো ফৌজদারি ও রিট মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১,৭৮৩টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ১৬০টি পুরোনো রিট মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.
ঢাকা মহানগরীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায়