অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ভারতের প্রভাবমুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: ফয়জুল করীম

ছবি : সংগৃহীত

সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারতকে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করে দেশের ওপর তার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর আদর্শগ্রাম ক্লাব মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির দক্ষিণভাগ ইউনিয়ন শাখা ও আল-হেরা যুবকল্যাণ পরিষদ কাশেমনগরের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশেমনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন।

মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফয়জুল করীম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিয়ে সমালোচনা করেন।

নির্বাচনের পর সম্ভাব্য জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, ইসলামের পক্ষে একটি প্ল্যাটফর্ম গঠনের আহ্বান জানানো হয়েছে। জাতীয় স্বার্থ ও ইসলামের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। কেউ সাড়া না দিলে দল একাই এগিয়ে যাবে।

বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা জোটের সম্ভাবনা আছে কি নাএমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করে দেন।

সরকারের তিন মাসের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাইলেও খুন, গুম ও ধর্ষণের ঘটনা বেড়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাস, তেল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বারবার বাড়ছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিনি সরকারের কাছে গ্যাস ও বিদ্যুতের বাড়তি দাম কমিয়ে অন্তত ১০ বছর আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়ার দাবি জানান।

বৈদেশিক নীতি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত। জাতিসংঘে ভোটের মাধ্যমে কে বন্ধু আর কে শত্রু, তা স্পষ্ট হয়েছে। যাদের বন্ধু মনে করা হয়েছিল, তারাই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পলাশবাড়ীর ধর্মীয় প্রকল্প তদন্তের আহ্বান : পর্যবেক্ষণের দাবি হেফাজতের

রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক আজ রাতেই

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকে বসছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াত আমিরের সঙ্গে

সাংবাদিকদের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করবে না : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বাধীনতায় সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সবসময় সাংবাদিকদের পাশে থাকে বলেও তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।