আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার: প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে।
অর্থমন্ত্রী বলেন, ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল চালুর পর দীর্ঘদিন একই বেতন কাঠামো বহাল ছিল। এ সময়ে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় তাদের জীবনমান উন্নয়নে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। নতুন পে স্কেলও সেই উদ্যোগের অংশ।
নতুন বেতন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ১:৯.০৭৬। সব গ্রেডেই মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। সর্বনিম্ন গ্রেডে বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা যোগ করে মোট বেতন হবে ৪১ হাজার ৯০৮ টাকা।
নতুন মূল বেতনের গ্রেডভিত্তিক তালিকা:
বাজেট বক্তৃতায় নতুন পে স্কেলের জন্য নির্দিষ্ট বরাদ্দের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে সরকারের ঘোষণার ফলে আগামী মাস থেকেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের পথ সুগম হলো।
সংস্কার/ইএমই
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপিত এ বাজেট বিএনপি সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করদাতাদের জন্য একাধিক নতুন সুবিধা ঘোষণা করা হয়েছে। আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে আগে রিটার্ন দাখিল করলে কর ছাড় মিলবে, আর দেরি করলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে তিনি বাজেট প্রস্তাব পেশ করেন। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, বিএনপি সরকারের ১৭তম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ
বাংলাদেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকাস্থ