অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

পলাশবাড়ীর ধর্মীয় প্রকল্প তদন্তের আহ্বান : পর্যবেক্ষণের দাবি হেফাজতের

ছবি : সংগৃহীত

সংস্কার ৯ জুন ২০২৬ মঙ্গলবার: রংপুরের পলাশবাড়ীতে বৃহৎ আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক সফর ও অংশগ্রহণের বিষয়টি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া প্রশ্নের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এক বিবৃতিতে বলেন, এসব বিষয়ে নিরপেক্ষ ও পেশাদার পর্যালোচনা করা রাষ্ট্রের দায়িত্ব।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিক নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন এবং সকল ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকারের প্রতি সম্মান জানানো উচিত। তবে পলাশবাড়ীর মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধর্মীয় স্থাপনা নির্মাণ, এর অর্থায়নের উৎস, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা এবং বিদেশি কূটনীতিকদের ঘনঘন সম্পৃক্ততার বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

হেফাজতের নেতারা আরও বলেন, কোনো বিদেশি রাষ্ট্র বা তাদের প্রতিনিধিদের সম্পৃক্ততা যদি দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব, সামাজিক ভারসাম্যহানি বা ভবিষ্যতে কৌশলগত জটিলতার আশঙ্কা সৃষ্টি করে, তবে তা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে তারা সরকার, প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করে জনগণের উদ্বেগ দূর করার আহ্বান জানান। তবে এমন কোনো পদক্ষেপ না নেওয়ারও আহ্বান জানানো হয়, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বা কোনো ধর্মীয় সম্প্রদায়ের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়।

এদিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (কোমরপুর) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরকে কেন্দ্র করে বড় আকারের ধর্মীয় প্রকল্প নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণে ইতোমধ্যে ২৮ ফুট উঁচু শিবমূর্তি ও ৫৩ ফুট উঁচু কৃষ্ণমূর্তি নির্মাণ করা হয়েছে। এছাড়া দেশের সবচেয়ে বড় রামমূর্তি নির্মাণের কাজও চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্দির কর্তৃপক্ষের দাবি, নির্মিত কয়েকটি স্থাপনা দেশের সর্ববৃহৎ ধর্মীয় মূর্তির তালিকায় স্থান পেতে পারে। তবে প্রকল্পটির আকার, ব্যয় এবং অর্থায়নের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের দাবি, মন্দির, মূর্তি ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন মহলে দুই হাজার কোটি টাকার বেশি ব্যয়ের আলোচনা থাকলেও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো সরকারি তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এ ছাড়া মন্দিরের প্রতিষ্ঠাতার পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়েও আলোচনা রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে অতীতে প্রতারণার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। তবে সেই ঘটনার সঙ্গে বর্তমান প্রকল্পের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, সংবিধান অনুযায়ী যে কোনো ধর্মীয় সম্প্রদায় উপাসনালয় নির্মাণ ও সম্প্রসারণের অধিকার রাখে। তবে কোনো প্রকল্পে অস্বাভাবিক পরিমাণ অর্থ ব্যয়ের দাবি উঠলে এবং অর্থের উৎস নিয়ে প্রশ্ন দেখা দিলে জনস্বার্থে বিষয়টি তদন্ত করা রাষ্ট্রের দায়িত্ব। এ কারণে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক মহল প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রকল্পটির অর্থায়ন, সম্পদের উৎস ও আর্থিক স্বচ্ছতা তদন্তের দাবি জানিয়েছেন।

জনমনে এখন প্রধান প্রশ্ন, পলাশবাড়ীর এই বৃহৎ ধর্মীয় প্রকল্পের অর্থায়নের প্রকৃত উৎস, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ তথ্য সরকার জনগণের সামনে প্রকাশ করবে কি না। উল্লেখ্য, মন্দিরটির সম্প্রসারণমূলক নির্মাণকাজ ২০২৪ সালের ৫ আগস্টের পর শুরু হয়।

সংস্কার/ইএমই

সর্বশেষ - বিনোদন

সম্পর্কিত খবর

সীমান্তে পুশইন ও হত্যা বন্ধে ব্যর্থ হলে পদত্যাগ করুন : এনসিপির

বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার যদি সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। সোমবার রাজধানীর

গাজীপুরে ৯৪ ব্যাচের পুনর্মিলনী : সমাজসেবায় তহবিল গঠনের ঘোষণা

দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজার বন্ধুর অংশগ্রহণে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ১৯৯৪ সালের এসএসসি ব্যাচের ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ-উৎসবের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ভারতের প্রভাবমুক্ত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারতকে প্রকাশ্য শত্রু হিসেবে চিহ্নিত করে দেশের ওপর তার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বুধবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর আদর্শগ্রাম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক : দ্বিপাক্ষিক সহযোগিতার আলোচনা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শেখ হাসিনা