অনুসরন করুন :

স্মরণীয় বরণীয় : এই মাসে

জামে’ আল আজহার প্রতিষ্ঠিত

২৩ জুনঃ আল-আজহার ইউনিভার্সিটি বিশ্বের প্রাচীনতম ইসলামী শিক্ষা কেন্দ্র। খলীফা আল-মুইজ হিজরী ৩৫৮ সালে মিশর জয় করেন। তিনি ছিলেন শিক্ষানুরাগী খলীফা। ধর্মীয় ভিতকে সুদৃঢ় করার উদ্দেশে আল-আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এটি একটি মসজিদ ছিল।

বিস্তারিত
ইতিহাসে জুন মাসে সংঘটিত কিছু ঘটনা নিম্নে উল্লেখ করা হল।

০১জুন ১৭৭৪ঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানী বিলুপ্ত হয়। ১৮৪১ঃ মোহাম্মদ আলী মিশরের বংশানুক্রমিক শাসক হন। ১৯১৫ঃ আকাশ থেকে বিমান যোগে সর্বপ্রথম বৃটেনে বোমাবর্ষণ। ১৯৬১ঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।

বিস্তারিত
স্মরণীয় বরণীয় : এই মাসে জুলাই

১ জুলাইঃ তৎকালীন পূর্ববাংলার মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য, তাহজীব-তমদ্দুন, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়ন করে আত্মনির্ভরশীল জাতি গঠনের মহান উদ্দেশ্য নিয়ে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।

বিস্তারিত
আলাউদ্দীন আজাদের ইন্তেকাল

৩ জুলাইঃ বাংলোদেশের প্রগতিশীল ও গণমুখী সাহিত্যের অগ্রসেনানিদের অন্যতম ছিলেন আলাউদ্দীন আল আজাদ। জন্ম ১৯৩২ সালে নরসিংদী জেলার মেঘনাতীরবর্তী রায়পুরা উপজেলার রামনগর গ্রামে। ভারত ভাগের পর তৎকালীন পূর্ব বাংলার সাহিত্য অনেকটা অনিশ্চিত অবস্থার সস্মুখীন হয়েছিল।

বিস্তারিত
হুমায়ুন রশীদ চৌধুরীর ইন্তেকাল

১০ জুলাইঃ জাতীয় সংসদের সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী ১৯২৮ সালের ১১ নভেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। পরে লন্ডন ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক বিষয়ে ডিপ্লোমা লাভ করেন।

বিস্তারিত
বিশ্ব জনসংখ্যা দিবস

১১ জুলাইঃ প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর বি. সি. সি. ইউনিট প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় বিশ্ব জনসংখ্যা ৬১০ কোটি। জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন। অর্থাৎ প্রতিবছর সাত কোটি সত্তুর লাখ মানব সন্তান নতুন করে যোগ হচ্ছে।

বিস্তারিত
ড. মুহাম্মদ শহীদুল্লাহর ইন্তেকাল

১৩ জুলাইঃ বাংলাদেশের ভাষা সাহিত্যে বিশেষ করে ভাষাতত্ত্ব ইতিহাসের প্রবাদ পুরুষ ড. মুহাম্মদ শহীদুল্লাহ জ্ঞানের অন্বেষা ও ভাষা চর্চার ক্ষেত্রে এক অনন্য কিংবদন্তী। বর্ণাঢ্য ও ঘটনাবহুল কর্মজীবনে ভাষা চর্চায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন অনন্য।

বিস্তারিত
ইরাক বিপ্লব দিবস

১৭ জুলাইঃ ১৭ জুলাই ইরাক প্রজাতন্ত্রের বিপ্লব দিবস। ১৯৬৮ সালের এ দিনে সিপাহী জনতার মিলিত গণঅভ্যূত্থানে তৎকালীন ইরাকের সামরিক শাসক প্রেসিডেন্ট জেনারেল আহমেদ হাসান আবু বকর ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দী হন।

বিস্তারিত
ডঃ মুহাম্মদ ওসমান গণির ইন্তেকাল

২২ জুলাইঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মৃৎবিজ্ঞানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্টারিয়ান ছিলেন ডঃ মুহাম্মদ ওসমান গণি। তিনি ১৯১২ সালে ১ মার্চ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খোজদিয়া গ্রামে এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
জেনারেল আতাউল গণী ওসমানীর জন্ম

১ সেপ্টেম্বরঃ জেনারেল আতাউল গণী ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর পিতার কর্মস্থল সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। ওসমানীর মাতা ও পিতা যথাক্রমে জাবেদা খাতুন ও খান বাহাদুর মফিজুর রহমান। স্কুলে বাল্য শিক্ষা লাভের পর গভর্নমেন্ট হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে ওসমানী ম্যাট্রিক পাস করেন।

বিস্তারিত
নারীন্দা পীর সাহেব নজর ইমামের ইন্তেকাল

২ সেপ্টেম্বরঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বুজুর্গ, নারীন্দার পীর সাহেব মাওলানা শাহ সৈয়দ নজর ইমাম মোহাম্মদ রাহ. ২০০২ সালের ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। নারীন্দার পীর সৈয়দ নজর ইমাম ১৯২৭ সালে ভারতের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বোম্বে শহরে জন্মগ্রহণ করেন। মরহুমের পূর্ব পুরুষ সউদী আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশে ভারতে এসেছিলেন।

বিস্তারিত
আল-বেরুনীর জন্ম

৩ সেপ্টেম্বরঃ দশম শতাব্দীর ক্রান্তিলগ্নে এবং একাদশ শতাব্দীর প্রারম্ভে যেসব মনীষীর অবদানে পৃথিবীর জ্ঞান-বিজ্ঞান ও সভ্যতা কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল, আল বেরুনী তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী।

বিস্তারিত
আবুল মনসুর আহমদের জন্ম

১৩ সেপ্টেম্বরঃ উপমহাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ মরহুম আবুল মনসুর আহমদ ১৮৯৮ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মরহুম আবুল মনসুর আহমদ চল্লিশ দশকের শেষের দিকে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় তখন তিনি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

বিস্তারিত
আল্লামা মুহাম্মাদ আব্দুর রহীম রাহ. এর ইন্তেকাল

১ অক্টোবরঃ পাক-ভারত উপমহাদেশের ইসলামী আন্দোলনের পথিকৃত আল্লামা আব্দুর রহীম রাহ. ১৯১৮ সালের ২ মার্চ পিরোজপুর জেলার কাউখালী থানার শিয়ালকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৪ সাল থেকে শর্ষিণা আলিয়া মাদরাসায় পাঁচ বছর শিক্ষা লাভের পর ১৯৩৮ সালে কৃতিত্বের সাথে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

বিস্তারিত
ইসরাইল ও আরব রাষ্ট্র সমূহের যুদ্ধ

৬ অক্টোবরঃ ইসরাইল কর্তৃক জোর জবরদস্তিভাবে আরব ভূ-খ- দখলের জন্য আরব রাষ্ট্রগুলো ইসরাইলকে প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ হয়। এক পর্যায়ে ১৯৭৩ সালের ৬ অক্টোবর ইসরাইল ও আরব রাষ্ট্র সমূহের মধ্যে যুদ্ধ শুরু হয়। উল্লেখ এখন পর্যন্ত ইসরাইল আরব ভূ-খ- ত্যাগ করে নি। আরব রাষ্ট্রসমূহ তাদের মাতৃভূমিকে ইসরাইল মুক্ত করার জন্য আজও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

বিস্তারিত
মোনায়েম খানের ইন্তেকাল

১৩ অক্টোরবঃ আব্দুল মোনায়েম খান, সংক্ষেপে মোনয়েম খান। পাকিস্তানের তদানীন্তন পূর্বাঞ্চলীয় রাজনীতিতে বহুলালোচিত একটি নাম। ১৮৯৯ সালের ২৮ জুলাই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুমায়ুনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

বিস্তারিত