অনুসরন করুন :

জাতীয়

হাদিকে গুলির ঘটনায় ‘দাউদ খান’কে প্রাথমিকভাবে শনাক্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম হিসেবে সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের পরিচয় উঠে এসেছে। শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫,

বিস্তারিত
হাদির অবস্থা সংকটাপন্ন : ৭২ ঘণ্টার আগে অগ্রগতি বলা যাচ্ছে না

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশ কর্তৃপক্ষ। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান হাসপাতালটির

বিস্তারিত
১৪ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাতের বিদায়ী অভিভাষণ

অবসর গ্রহণের আগে আগামী ১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি আগামী ২৭ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন। এ বিষয়ে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে

বিস্তারিত
সংসদ নির্বাচনে মনোনয়নসহ বিভিন্ন বিষয়ে ইসির বিস্তারিত পরিপত্র জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী ও সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি বিস্তারিত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত
হাতঘড়ি ও পোশাকের মিলেই হাদি হত্যাচেষ্টার শ্যুটার শনাক্তের দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটার শনাক্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে সামনে এসেছে একটি হাতঘড়ি ও পোশাকের মিল। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের দাবি, খুব কাছ থেকে হাদিকে গুলি করা ব্যক্তি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল

বিস্তারিত
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকে জুলাই অভ্যুত্থান নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেছেন, জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে।

বিস্তারিত
হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাস্যুট জাম্প বিশ্ব রেকর্ডে আশিক চৌধুরী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাস্যুট জাম্প করে একটি বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ

বিস্তারিত
হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থার কোনও দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মতে,তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। রোববার ১৪ ডিসেম্বর

বিস্তারিত
নির্বাচন বানচালের চেষ্টায় গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনকে বানচাল করা এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার লক্ষ্যেই গণঅভ্যুত্থানে যারা প্রতিচ্ছবি ছিলেন, যারা নায়ক, নেতা এবং অংশগ্রহণকারী ছিলেন, তাদের টার্গেট করা হচ্ছে। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে

বিস্তারিত
হাদীর ওপর হামলার পর ভারতীয় হাইকমিশনারকে তলব

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ সৃষ্টি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,

বিস্তারিত
ভারতীয় দূতাবাসের পাশের সড়ক এখন - ফেলানী এভিনিউ

রাজধানীর গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নামকরণ করা হয়েছে - ফেলানী এভিনিউ। সড়কটি ভারতীয় দূতাবাসের পাশেই অবস্থিত। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের স্মৃতিকে সম্মান জানিয়ে এই নামকরণ করা হয়েছে। গত

বিস্তারিত
হাদি হত্যাচেষ্টা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক রিমান্ডে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

বিস্তারিত
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি : নির্বাচন সময়মতোই হবে

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যেসব চেষ্টা হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশন ও সরকার উভয়ই অবহিত রয়েছে। রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ বিকেলে রাজধানীর

বিস্তারিত
উন্নত চিকিৎসার জন্য সরকারী ব্যবস্থপনায় সিঙ্গাপুরে শরিফ ওসমান হাদি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার ১৫ ডিসেম্বর দুপুর প্রায় ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

বিস্তারিত
হাদি হত্যাচেষ্টায় সাপোর্টিং টিমে আরও তিনজন : শনাক্তে ডিবির চেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও তিনজনকে সন্দেহ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ধারণা, তারা ছিল হামলাকারীদের সাপোর্টিং টিমের সদস্য। এখনো তাদের পরিচয় নিশ্চিত না হলেও শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে ডিবি। ডিবি জানায়, হাদিকে গুলির ঘটনার

বিস্তারিত
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আনুষ্ঠানিকভাবে এসব স্মারক সামগ্রী অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান

বিস্তারিত