অনুসরন করুন :

জাতীয়

বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

বাংলাদেশের নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত করে এমন কর্তৃত্ববাদী চর্চা অব্যাহত রেখে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয় বহনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নিয়েছে, তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে নিরপেক্ষ পর্যবেক্ষণের পরিপন্থী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ

বিস্তারিত
নবম পে স্কেলে প্রায় ৯০ শতাংশ বেতন বাড়ার সম্ভাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারির মধ্যেই নবম পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাবনা বেশি। এতে করে নির্বাচনের আগেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিস্তারিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে প্রশ্ন তোলা যাবে না : চিফ প্রসিকিউটর

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে অবজ্ঞা করে কোনো বক্তব্য দেওয়া ধৃষ্টতা এবং এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলন ছিল জাতির মুক্তির সংগ্রাম এবং এটিকে খাটো করে দেখার

বিস্তারিত
নির্বাচন ও গণভোটে ৮-১৪ ফেব্রুয়ারি মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে সাত দিনের জন্য সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এলাকা ও ঝুঁকি বিবেচনায় ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসারের সদস্য মোতায়েন থাকবে।

বিস্তারিত
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তিi অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন মন্ত্রণালয় একটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে আসিফ নজরুল বলেন, জুলাই

বিস্তারিত
ভারতে বাংলাদেশি মিশনের ভিসা সেকশন বন্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

ভারতে হামলার শিকার হওয়া বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোর ভিসা সেকশন আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান। কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য

বিস্তারিত
অত্যাবশ্যকীয় ২৯৫ ওষুধের দাম নির্ধারণ করবে সরকার

নতুন করে ১৩৫টি ওষুধকে অত্যাবশ্যকীয় তালিকায় যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়াল ২৯৫টি। এই তালিকাভুক্ত ওষুধগুলোর বিক্রির জন্য সরকার নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে

বিস্তারিত
তুরাগ নদের ক্ষতিগ্রস্ত পাইপে পানি ঢুকে ঢাকায় গ্যাস সংকট চরমে

নোঙ্গরের আঘাতে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপে পানি ঢুকে ঢাকায় গ্যাসের চাপ কমে গেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার নিয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬ তিতাস জানায়, আমিনবাজারে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হলেও পানি প্রবেশের কারণে সরবরাহ কম।

বিস্তারিত
গণভোট প্রসঙ্গ : রাজনৈতিক দলগুলোর নীরবতা নিয়ে উদ্বেগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারসংক্রান্ত গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো মাঠে সক্রিয় হলেও বহুল প্রত্যাশিত গণভোট নিয়ে তাদের নীরবতা সরকারকে উদ্বিগ্ন করছে। নির্বাচন নিয়ে সরকার আশাবাদী থাকলেও গণভোটে দলগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত
ব্যালট বাক্স নষ্ট হলে বা হারালে কেন্দ্রের ভোট স্থগিত : পরে পুনঃভোট

জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্যালট বাক্স নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া বা জোরপূর্বক অপসারণের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। পরে নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদন নিয়ে নতুন তারিখ নির্ধারণ করে সেখানে পুনঃভোটগ্রহণের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ৮ জানুয়ারি ২০২৬,

বিস্তারিত
ইনসাফ প্রতিষ্ঠার অঙ্গীকারে মাঠে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১২-দলীয় জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই ইনসাফ বাস্তবায়নের দায়িত্ব তারা গ্রহণ করেছেন। শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর

বিস্তারিত
নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কা : যেভাবে বদলে যেতে পারে ফলাফল

আসন্ন জাতীয় নির্বাচনে ব্যাপক ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কার কথা উঠে এসেছে। পর্যবেক্ষকদের মতে, এমন কারচুপি হলে দেশ গভীর সংকটে পড়তে পারে। বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে প্রধান দুই দলের জনসমর্থন প্রায় কাছাকাছি। ফলে সামান্য ইঞ্জিনিয়ারিংও আসন বণ্টনে বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। বেশিরভাগ আসনে ভোটের ব্যবধান থাকে

বিস্তারিত
বাংলা উইকিপিডিয়া থেকে জুলাই বিপ্লবের তথ্য মুছে ফেলার অভিযোগে

মুক্ত অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়ায় জুলাই বিপ্লবের শহীদ ও আন্দোলনের নেতাদের নাম, তথ্য ও অবদান পরিকল্পিতভাবে মুছে ফেলা ও বিকৃত করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর থেকে একটি সংঘবদ্ধ আদর্শিক গোষ্ঠী বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় হয়ে এসব কার্যক্রম চালাচ্ছে।

বিস্তারিত
তারেক রহমানের সঙ্গে সম্পাদকদের সংলাপ : প্রত্যাশা তুলে ধরলেন সাংবাদিকরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক এবং সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। শনিবার ১০ জানুয়ারি ২০২৬ দুপুরে রাজধানীর হোটেল শেরাটনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা,

বিস্তারিত
রাখাইনে সংঘর্ষের গুলি টেকনাফে সীমান্তে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে। রোববার ১১ জানুয়ারি ২০২৬ টেকনাফ উপজেলার হোয়াইক্যং তেচ্ছীব্রিজ এলাকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা

বিস্তারিত
সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ও ইসির সভা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার ১১ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) সভাটি শুরু হয়।

বিস্তারিত