অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

যুক্তরাষ্ট্র সাড়ে ৪ হাজারের বেশি অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে

ছবি : সংগৃহীত

সংস্কার ৭ জুন ২০২৬ রবিবার: যুক্তরাষ্ট্র থেকে চলতি বছর এবং ২০২৫ সালে মিলিয়ে মোট ৪ হাজার ৬৪৩ জন অবৈধ ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় দেশে ফিরেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে আরও ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল।

ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে প্রত্যাবাসনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব নিশ্চিত করা বাধ্যতামূলক।

পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ভারতীয় পার্লামেন্টকে জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা অথবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের প্রত্যাবাসনে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। (দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

এপস্টেইনের চক্রে তরুণী পাঠানোর অভিযোগে ব্রুনেল জড়িত

কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নেটওয়ার্কে তরুণী ও মডেলদের পাঠানোর ঘটনায় ফরাসি মডেলিং এজেন্ট জঁ-লুক ব্রুনেলের ভূমিকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়, একসময়কার পরিচিত মডেলিং প্রতিষ্ঠান ‘এমসি২ মডেলস’-এর প্রতিষ্ঠাতা ব্রুনেল মডেলিং জগতে

পুশইন বন্ধের দাবিতে ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি

ভারত থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে একের পর এক ‘পুশইন’ বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার ১০ জুন ২০২৬ ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী,

সিরিয়া থেকে ইউক্রেন : পুতিন-এরদোগান সম্পর্কে নতুন সমীকরণে তুরস্ক

প্রায় এক দশক ধরে সিরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে গড়ে ওঠা রাশিয়া-তুরস্কের কৌশলগত অংশীদারিত্ব এখন দুর্বল হয়ে পড়েছে। দুই দেশের মধ্যে একসময় সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা পাশাপাশি চললেও বর্তমানে তুরস্ক ক্রমশ ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে এবং রাশিয়ার প্রভাব থাকা বিভিন্ন অঞ্চলে কিয়েভকে সহযোগিতা করছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময়

ট্রাম্পের বড় হামলা স্থগিত : মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দামে ঊর্ধ্বগতি

ইরান ও ইসরাইলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন মোড় এসেছে। ইরান সাময়িকভাবে ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগে ইরানের মূল ভূখণ্ডে পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা শেষ মুহূর্তে স্থগিত