অনুসরন করুন :
আল-কুরআন

আল— হজ্ব : ৩০ থেকে ৩৯

আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...

বিস্তারিত
আল-হাদীস

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন

সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...

বিস্তারিত
সম্পাদকীয়

বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...

বিস্তারিত

ইরানের অভিযান স্থগিত :  ট্রাম্পের অনুরোধে ইসরাইলও পিছু হটার দাবি

ছবি : সংগৃহীত

সংস্কার ৮ জুন ২০২৬ সোমবার: মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরান ইসরাইলের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা স্থগিত করেছে ইসরাইল, এমন দাবি করেছে দেশটির একটি গণমাধ্যম ও উচ্চপর্যায়ের সূত্র।

ইরানের খাতাম আল-আম্বিয়া যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের অভ্যন্তরে সাম্প্রতিক হামলা চালানো হয়েছিল। তবে আপাতত অভিযান স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তেহরান সতর্ক করে বলেছে, এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। ভবিষ্যতে ইসরাইল নতুন করে আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।

এর আগে লেবাননে ইসরাইলি হামলার জেরে রোববার রাত থেকে ইসরাইলের বিভিন্ন স্থানে অন্তত ২০টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। সোমবার সকালে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরাইলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

এর জবাবে ইসরাইলি বিমান বাহিনী ইরানে দুই দফা বিমান হামলা চালায়। ইসরাইলের দাবি, এসব অভিযানে ইরানের অন্তত নয়টি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কার মধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু হয়। ইসরাইলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা যায়, ইরানের বিরুদ্ধে আরও বড় আকারের বিমান হামলার প্রস্তুতি সম্পন্ন থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধ ও কূটনৈতিক হস্তক্ষেপের পর শেষ মুহূর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়।

তবে ইসরাইল জানিয়েছে, লেবানন সীমান্তে তাদের অভিযান অব্যাহত থাকবে। হিজবুল্লাহ ইসরাইলি শহরগুলোতে রকেট ও ড্রোন হামলা চালিয়ে গেলে বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়াহ এবং দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে আরও জোরালো সামরিক অভিযান চালানো হবে।

বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক উদ্যোগ মধ্যপ্রাচ্যকে আপাতত বড় ধরনের যুদ্ধের ঝুঁকি থেকে কিছুটা দূরে সরিয়েছে। তবে ইসরাইলের দাবি বা ট্রাম্পের অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো স্বাধীন সূত্র থেকে পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংস্কার/ইএমই

সম্পর্কিত খবর

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত সব আরোহী

পাকিস্তানের মুজাফফরাবাদের কাছে দেশটির সেনাবাহিনীর এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বুধবার (১০ জুন) বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সব সামরিক সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী,

হরমুজ সংকটের স্থায়ী সমাধানে রাজনৈতিক সংলাপের আহ্বান

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির রাডার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা তেহরানের নীতিগত সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ইজাদি বলেন, ইরান চায় হরমুজ প্রণালির

২০২৭ হজের সময়সূচি প্রকাশ : ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে। রোববার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সময়সূচি প্রকাশ করা হয়। এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সোমবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, এ সমুদ্রপথে কোনো ইসরায়েলি জাহাজ দেখা গেলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে। গোষ্ঠীটির সশস্ত্র শাখা জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার