অনুসরন করুন :

ইসলামী ব্যাংক ইস্যুতে মতিঝিলে বিক্ষোভ : এস আলম গ্রেপ্তারের দাবি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক ও চাকরিচ্যুত কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার, আর্থিক অনিয়মের তদন্ত এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার ১৯ এপ্রিল

বিস্তারিত
বিশ্বজুড়ে জেন জি আন্দোলন : কোথাও সাফল্য - কোথাও স্থবিরতা

গত বছর বিশ্বজুড়ে জেন জি প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভের ঢেউ দেখা যায়। ভাইরাল মেমে, অভিজাতবিরোধী স্লোগান, যেমন স্বজনতোষী সন্তানদের পতন হোক, এবং খড়ের টুপি পরানো কুশপুত্তলিকা বা জলদস্যু পতাকার মতো প্রতীক ব্যবহার করে ইন্দোনেশিয়া, মরক্কো, পেরু, নেপালসহ বিভিন্ন দেশের তরুণরা দুর্নীতিগ্রস্ত

বিস্তারিত
বিপিএলএক্স ২০২৬-এ এনার্জিপ্যাকের আধুনিক বিদ্যুৎ প্রযুক্তির প্রদর্শনী

বাংলাদেশ পাওয়ার অ্যান্ড লাইটিং এক্সপো (বিপিএলএক্স) ২০২৬-এ দেশের শীর্ষ বিদ্যুৎ প্রকৌশল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের সর্বাধুনিক বিদ্যুৎ প্রযুক্তি পণ্য প্রদর্শন করেছে। এ প্রদর্শনীতে জ্বালানি খাতের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকেরা আলোচনা ও বিশ্লেষণ করেন।

বিস্তারিত
লেবানন ইস্যুতে কাতারের ইসরায়েলি হামলার নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান

লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটি জানিয়েছে, লেবাননের ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় তারা পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, লেবাননের সার্বভৌমত্বে

বিস্তারিত
মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় আফ্রিকার সঙ্গে যৌথ উদ্যোগে চীন

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানসহ চলমান সংঘাতের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আফ্রিকার দেশগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, এই বৈশ্বিক সংকট মোকাবিলায় আফ্রিকার সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত চীন। বেইজিংয়ে মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো-

বিস্তারিত
ঢাকার আকাশরেখায় নতুন সংযোজন : ৪০ তলা ‘পিনাকল’ ভবন

রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় নির্মিত ৪০ তলা বাণিজ্যিক স্কাইস্ক্র্যাপার ‘পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস লিমিটেড। গত শনিবার ১৯ এপ্রিল ২০২৬ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৫০০ ফুট উচ্চতার এই ভবনটি হস্তান্তর করা হয়, যা ঢাকার আধুনিক করপোরেট অবকাঠামোয়

বিস্তারিত
এসএসসি প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজারের বেশি : বহিষ্কার ৬ পরীক্ষার্থী

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়। কমিটির তথ্যমতে, এসএসসি, দাখিল এবং ভোকেশনাল

বিস্তারিত
বৈদেশিক ঋণ ৭৮ হাজার মিলিয়ন ডলার ছাড়াল : সংসদে অর্থমন্ত্রীর তথ্য

দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বর্তমানে ৭৮,০৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন

বিস্তারিত
পুলিশের ২৪ কর্মকর্তার বদলি : ১৩ জনকে বাধ্যতামূলক অবসর

দেশের পুলিশ প্রশাসনে শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার মোট ২৪ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

বিস্তারিত
পাচার হওয়া অর্থ ফেরাতে উদ্যোগ জোরদার :২৩ দেশে এমএলএআর

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে। পাশাপাশি আরও ২১টি দেশে এমএলএআর পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে

বিস্তারিত
মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট স্বাভাবিক

সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও নিষেধাজনিত কারণে সৃষ্ট সাময়িক বিঘ্ন কাটিয়ে মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্সটি জানিয়েছে, বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাস্কাট, দোহা, রিয়াদ ও জেদ্দা

বিস্তারিত
৩ মে শুরু বোরো ধান-গম সংগ্রহ : চলবে ৩১ আগস্ট পর্যন্ত

চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ কার্যক্রম আগামী ৩ মে থেকে শুরু করবে সরকার। একই দিনে গম সংগ্রহ শুরু হবে এবং চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত

বিস্তারিত
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সরকারি ছুটি

প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সরকারি ছুটিও থাকবে। জারি করা পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে নির্দেশনাগুলো যথাযথভাবে

বিস্তারিত
সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ইরান : যুদ্ধবিরতি ইস্যুতে পাকিস্তানের প্রশংসা

সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি প্রচেষ্টায় পাকিস্তানের উদ্যোগের প্রশংসা করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী এক বিবৃতিতে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ

বিস্তারিত
হামলার মধ্যেই আজ ওয়াশিংটনে ইসরাইল-লেবাননের দ্বিতীয় সংলাপ

ইসরাইল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা সংলাপ আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যা আলোচনাকে

বিস্তারিত
হরমুজ প্রণালীতে টোল আদায় শুরু ইরানের : জমা কেন্দ্রীয় ব্যাংকে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে প্রথমবারের মতো টোল আদায় শুরু করেছে ইরান। এ খাত থেকে পাওয়া আয়ের প্রথম অংশ ইতোমধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়েছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিস্তারিত