অনুসরন করুন :

উদ্বোধন হলো ৩৬তম তেহরান আন্তর্জাতিক বইমেলার

ইরানের সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহির উপস্থিতিতে বুধবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় ৩৬তম তেহরান আন্তর্জাতিক বইমেলা (টিআইবিএফ) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘‘ইরানের উন্নয়ন, উজ্জ্বল ভবিষ্যৎ ও অগ্রগতি

বিস্তারিত
বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানালেন মার্কিন ডলারের দাম কত হবে বাংলাদেশ ব্যাংক সেটি বাজারের ওপর ছেড়ে দিতে যাচ্ছে। আজ বুধবার (১৪ মে, ২০২৫) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত
এ পর্যন্ত ৪৭৪২০ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন

এ পর্যন্ত ৪৭৪২০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭ হাজার ৪২০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন। সরকারি-বেসরকারি মোট ১১৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

বিস্তারিত
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪৪৬ হিজরী সালের হজের জন্য বহুভাষিক সচেতনতা কিট অবমুক্ত করেছে

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ১৪৪৬ হিজরির হজ মৌসুমের জন্য স্বাস্থ্য সচেতনতা কিট প্রকাশ করেছে। এই উদ্যোগটি হজের সময় জনস্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধ বৃদ্ধির চলমান প্রচেষ্টাকে সাহায্য করবে এবং এটি স্বাস্থ্য খাত উন্নয়ন কর্মসূচি এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ।

বিস্তারিত
চার দফা দাবী আদায়ের লক্ষ্যে টানা তিন দিনের আন্দোলন ও অনশনের সমাপ্তি ঘটেছে জবি’র ছাত্রদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চারদফা দাবি মেনে নিয়েছে সরকার। টানা তিন দিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের রাস্তায় অবস্থান কর্মসূচি ও অনশন পালনের পর ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পানি পান করিয়ে ছাত্রদের অনশন ভাঙান।

বিস্তারিত
রাজধানীর আরও কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজধানীর আরও কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল। আইএসপিআর জানায়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল রোববার

বিস্তারিত
মোড়ক উন্মোচন ‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‍তিন সাংবাদিক আলফাজ আনাম, মুরশিদুল আলম চৌধুরী ও ইলিয়াস হোসেনের সম্পাদনায় ৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪ - বইটির মোড়ক উন্মোচন হলো।

বিস্তারিত
ফিলিস্তিনের গাজা বিষয়ে সাম্প্রতিক সাতটি ইউরোপীয় দেশের অবস্থানের প্রশংসা

কাতার ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এর সভাপতি ড. আলী মো. আল কুররা দাগী এবং সেক্রেটারী জেনারেল ড. আলী মো. আস সাল্লাবী এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের গাজা বিষয়ে সাম্প্রতিক সাতটি ইউরোপীয় দেশের অবস্থানের প্রশংসা করেন এবং গাজাকে গণহত্যা থেকে রক্ষা করার জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান।

বিস্তারিত
দেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেছেন। জনাব ফয়েজ আহমদ বলেন, স্টারলিংক অফিশিয়ালি বাং

বিস্তারিত
প্রবাসী ভারতীয়রা বিপাকে পরেছে ট্রাম্পের আইনে

প্রেসিডেন্ট ট্রাম্পের 'ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট' নামের একটি বিল যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটিতে অনুমোদিত হয়েছে। গতকাল সোমবার (১৯ মে ২০২৫) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, এই বিল অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিকভাবে অর্থ পাঠাতে প্রবাসীদেরকে ৫ শতাংশ হারে কর দিতে হবে। এই কর প্রযোজ্য হবে মূলত মার্কিন নাগরিক ছাড়া অন্য সব ভিসাধারীর

বিস্তারিত
মাকান প্লট হোল্ডার্স সেন্ট্রাল এসোসিয়েশন এর সংবাদ সম্মেলন

মাকান প্লট হোল্ডার সেন্ট্রাল এসোসিয়েশন দারুল মাকান হাউজিং কোম্পানির প্রতারণা, অর্থআত্মসাৎ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। মাকান প্লট হোল্ডার্স সেন্ট্রাল এসোসিয়েশনের আহবায়ক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিস্তারিত
আগামী দু’-এক দিনের মধ্যেই পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন দায়িত্ব ছাড়ছেন

পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিন দু’-এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে জনিয়েছেন অন্তর্বর্তিকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার (২১ মে ২০২৫) বিকেলে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকেই এ দায়িত্ব থেকে সরে যেতে চান। উনি আগামী দু’-এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। উনি চাকরিতে আছেন, তবে তার দায়িত্ব পরিবর্তন হবে।’

বিস্তারিত
নিরাপত্তা উপদেষ্টার প্রেস ব্রিফিং : করিডোর নিয়ে কোনো কথা হয়নি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আপনারা চাইলে খবর নিতে পারেন আমরা মিয়ানমারের রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর নিয়ে জাতিসংঘের সাথে কোনো আলোচনা করিনি। বুধবার (২১ মে ২০২৫) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিস্তারিত
ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের প্রবেশ গেইটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। আজ বুধবার (২১ মে ২০২৫) দুপুর বেলা বিক্ষোভ শুরু করে এনসিপি।

বিস্তারিত
ইশরাকের আন্দোলন স্থগিত : ৪৮ ঘন্টার আলটিমেটাম

অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছেন বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি আজ  বৃহস্পতিবার (২২ মে ২০২৫) বিকালে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এ ঘোষণা দেন।

বিস্তারিত
অপসারণ করা হলো হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে

রাষ্ট্রপতির আদেশক্রমে অপসারণ করা হলো হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে। হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে বলে আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে গতকাল বুধবার (২১ মে ২০২৫) জানানো হয়।

বিস্তারিত