অনুসরন করুন :

স্মরণীয় বরণীয় : এই মাসে

সৈয়দ মাহবুর মোর্শেদের ইন্তেকাল

৩ এপ্রিলঃ বিশিষ্ট আইনজ্ঞ, দক্ষ ও নির্ভীক, দূরদর্শী বুদ্ধিজীবী বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ ১৯৭৯ সালের ৩ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন। তিনি ১৯১১ সালের ১১ ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
এম মোহাইমিনের ইন্তেকাল

০৮ এপ্রিলঃ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের ও জাতীয় সংহতির অতন্দ্র প্রহরী সাহিত্যিক, রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজসেবক, শিল্প-সাহিত্য-সংস্কৃতির এবং মুক্তিযুদ্ধের শক্তিধর সংগঠক জাতীয় ব্যক্তিত্ব এম এম মোহাইমিন ১৯২১ সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
শামসুন নাহার মাহমুদের ইন্তেকাল

১০ এপ্রিলঃ নারী সমাজকে যিনি জ্ঞানের আলো, জাগরণের মন্ত্র এবং উজ্জীবনের উৎসাহ দিয়ে অন্ধকার থেকে আলোয় আনার কা-ারীর ভূমিকা পালন করেছেন তিনি হলেন বেগম শামসুন নাহার মাহমুদ। এ মনীষী ১৯৬৪ সালে ১০ এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন।

বিস্তারিত
ওয়াজেদ আলীর ইন্তেকাল

২৪ এপ্রিলঃ বিশিষ্ট সমাজসেবী, দানবীর বিদ্যুৎসাহী টাঙ্গাইলের ওয়াজেদ আলী খান পন্নী ১৩৪৩ বাংলা সালের ১২ বৈশাখ ইন্তেকাল করেন। ১২৭৬ বাংলা সালে তিনি জন্মগ্রহণ করেন। মাতৃভাষা বাংলা ছাড়াও আরবী, ফারসী, উর্দু ও ইংরেজীতে তিনি প্রগাঢ় জ্ঞান লাভ করেন।

বিস্তারিত
মৌলভী মুজিবুর রহমানের ইন্তেকাল

২৬ এপ্রিলঃ বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজসেবক মৌলভী মুজিবুর রহমান ১৯৪০ সালের ২৬ এপ্রিল ইন্তেকাল করেন। চব্বিশ পরগণা জেলার বশিরহাটের নেহালপুরে ১৮৭৩ সালের ২২ জানুয়ারী তিনি জন্মগ্রহণ করেন।

বিস্তারিত
মেঘনা বক্ষে লঞ্চ ডুবি

৩ মেঃ ২০০২ সালের ৩ মে মেঘনা বক্ষে প্রায় শতাধিক যাত্রী নিয়ে ডুবেছিল ঢাকা থেকে পটুয়াখালীগামী এম ভি সালাহ উদ্দীন-২। রাত ন’টার দিকে অতিরিক্ত যাত্রীবোঝাই লঞ্চটি চাঁদপুরের মতলব উপজেলার ষাটনলে পৌঁছলে কাল বৈশাখীর হিংস্র ছোবলে আক্রান্ত হয়ে তা নদী বক্ষে হারিয়ে প্রায় ১৫০ ফুট পানির নীচে গিয়ে ঠেকে।

বিস্তারিত
টিপু সুলতানের ইন্তেকাল

৩ মেঃ ইংরেজ বেষ্টিত ভারতে মোঘল আধিপত্য বলয়ের বাইরে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কায়েমের সফল স্বপ্নদ্রষ্টা ছিলেন টিপু সুলতান। তাঁর অবস্থান ছিল স্বাধীনতার পক্ষে আর সে কারণেই বেনিয়া ইংরেজদের মোকাবেলায় তিনি সম্মুখ যুদ্ধে বীরের মত শাহাদাত বরণ করে যাওয়ার পাশাপাশি ইতিহাসে অমর হয়ে রয়েছেন।

বিস্তারিত
মৌলভী মোহাম্মদ ইসমাইল

৩ মেঃ খান বাহাদুর মৌলভী মোহাম্মদ ইসমাইল এর ৩১তম মৃত্যু বার্ষিকী। মৌলভী মোহাম্মদ ইসমাইল ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ। ফরিদপুরে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি বাংলা ১৩০০ সালে পহেলা বৈশাখ জন্ম গ্রহণ করেন। ১১০ বছর আয়ু পেয়েছিলেন তিনি।

বিস্তারিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

৩ মেঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শত বছর আগে ১৮৯৯ সালের ২৫ মে অভিবক্ত ভারতবর্ষের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে এক ঐতিহ্যবাহী বনেদী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কবি বেড়ে উঠেন বাংলাদেশে। তাই নজরুল আমাদের আত্মার আত্মীয়। বহুমুখী প্রতিভার ও সংগ্রামী জীবনের অধিকারী কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম যুগস্রস্টা কবি, গীতিকার ও সুরকার।

বিস্তারিত
ইবনু যোবায়ের রা. এর জন্ম

১ জুনঃ হিজরত কালীন সময়ে গারে ‘সওর’ বা ‘সওর গুহা’ হতে বের হয়ে হুজুর সা. ও আবু বকর সিদ্দীক রা. সর্বপ্রথমে মদীনার উপকণ্ঠে যে স্থানে অবতরণ করেন তার নাম ‘কোবা’। হুজুর সা. হিজরতের সময় পূর্বে আগত বহু সাহাবায়ে কেরাম ও আনসারদের সাথে মিলিত হন, যাদের মধ্যে যোবায়ের ইবনুল আওয়াম রা. বিশেষ ভাবে উল্লেখযোগ্য। কেননা তিনিই প্রথম মোহাজের পিতা। তারই গৃহে আব্দুল্লাহ ইবনু যোবায়ের রা. হিজরী ১ ঈসায়ী ৬২২ সালের ১ জুন জন্ম গ্রহণ করেন।

বিস্তারিত
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা

৩ জুনঃ ১৯৪৯ সালে তৎকালীন পাকিস্তানী রাজনীতিতে পট পরিবর্তনের এক ঐতিহাসিক সূচনা হয়। পূর্ব পাকিস্তানের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রমুখ নেতৃবৃন্দ তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের সাথে ভিন্নমত পোষণ করে ১৯৪৯ সালের ৩ জুন বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন।

বিস্তারিত
বিশ্ব পরিবেশ দিবস

৫ জুনঃ সারাবিশ্বে পরিবেশ সংরক্ষণের অধিকার নিয়ে প্রতিবছর পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের উদ্যোগে মানব পরিবেশ সম্মেলনের পর ঐ বছরই জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭ তম অধিবেশনে পরিবেশ দুষণ, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ব্যাপারে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

বিস্তারিত
নবাব স্যার সলিমূল্লাহর জন্ম দিবস

৭ জুনঃ ঐতিহাসিক ৭ জুন উপমহাদেশের মুসলিম জাগরণ ও তাদের আজাদী আন্দোলনের পুরোধা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, শিক্ষা বিস্তারের অগ্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহর জন্মদিন। স্যার সলিমুল্লাহর অবদানের কারণেই আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি আমরা। অথচ তাকে রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হয় না।

বিস্তারিত
কাতাদাহ ইবনু নোমান রা. এর ইন্তেকাল

৯ জুনঃ হঠাৎ শত্রু পক্ষের আঘাতে কাতাদাহ ইবনু নোমান রা. এর একটি চোখ বের হয়ে গেলে রাসূলুল্লাহ সা. কাতাদাহ রা. এর সেই চোখটি যথাস্থানে লাগিয়ে দেন। তখন কাতাদাহ রা. এর সেই চোখটিতে অপর চোখ অপেক্ষা খুবই ভাল দেখছিলেন। বদর যুদ্ধে রাসূলুল্লাহ সা. এর কয়েকটি মোজেযার মধ্যে এটাও একটি।

বিস্তারিত
কবি ফররুখ আহমদের জন্ম

১০ জুনঃ কবি ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার মাঝআইল গ্রামের সৈয়দ পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৩৭ সালে খুলনা জেলা স্কুল থেকে এস, এস, সি এবং কলকাতা সেন্ট্রাল কলেজ থেকে তিনি ইংরেজীতে অনার্স বিষয়ে অধ্যয়ন শেষ করেন।

বিস্তারিত
দার্শনিক চিকিৎসক বিজ্ঞানী ইবনে সিনার ইন্তেকাল

২১ জুনঃ মুসলিম দার্শনিক ইবনে সিনা দর্শন শাস্ত্রের একজন সুপন্ডিত হিসেবে খ্যাতি অর্জনের সাথে সাথে তিনি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে আধুনিক চিকিৎসা ব্যবস্থার জনক হিসেবে প্রতিষ্ঠিত। তিনি প্রথম চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অবকাঠামো ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে ধারণা দেন।

বিস্তারিত