অনুসরন করুন :

জাতীয়

দেশে চাঁদ না দেখা যাওয়ায় শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ কোথাও দেখা না যাওয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে আগামী শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বিস্তারিত
শাওয়ালের চাঁদ : আগামীকাল দেশে উদযাপিত হবে ঈদুল ফিতর

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার ২১ এপ্রিল ২০২৬ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার ২০ মার্চ ২০২৬ সন্ধ্যায় কক্সবাজারে প্রথম শাওয়ালের চাঁদ দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। এদিকে, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-

বিস্তারিত
ঈদের দিনে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি.

বিস্তারিত
ফ্যাসিবাদমুক্ত পরিবেশে আনন্দের ঈদ : তবে খালেদা জিয়াবিহীন  বিষাদময়

পবিত্র ঈদুল ফিতর উদযাপন নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে উদযাপিত হওয়া এ ঈদ অত্যন্ত আনন্দের। শনিবার ২১ মার্চ ২০২৬ রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে

বিস্তারিত
ঈদের জামাতে ঐক্যের আহ্বান : নতুন বাংলাদেশ গড়ার ডাক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এ ঈদের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন তিনি।

বিস্তারিত
বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিরোধীদলীয় নেতার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার ২১ মার্চ ২০২৬ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো

বিস্তারিত
জুলাই সনদ অস্বীকারের সুযোগ নেই : সংবিধান সংস্কারে চাপ নাহিদ ইসলামের

সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’ অস্বীকার করার কোনো সুযোগ নেই।

বিস্তারিত
জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ রাতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং স্থাপনাগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার ২৩ মার্চ ২০২৬ প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবরণীতে বলা হয়, জ্বালানি সংকটের কারণে

বিস্তারিত
২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ : ২৬ মার্চ পর্যন্ত বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার ২৩ মার্চ ২০২৬ প্রকাশিত এক সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। বিবরণীতে বলা হয়েছে, সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকা

বিস্তারিত
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ অন্তর্ভুক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার জনগণের প্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্খাকে প্রতিফলিত করবে। ১৩৩টি অধ্যাদেশের দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে সাংবাদিকদের তিনি

বিস্তারিত
১০ লাখ টাকার বরাদ্দ ও উপকারভোগীদের তালিকা হাসনাতের

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা বিতরণের বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন ওই আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬  মধ্যরাতে নিজের ভেরিফায়েড

বিস্তারিত
সিনিয়র সহকারী সচিব পদে ২৬৪ জনের পদোন্নতি

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। এ বিষয়ে মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির ফলে এসব কর্মকর্তা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা) বেতন-ভাতা পাবেন।

বিস্তারিত
ঢাকায় বজ্রসহ বৃষ্টি : দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। আবহাওয়া মার্চ মাসের স্বাভাবিক কালবৈশাখী ঝড়ের ধরন অনুসরণ করছে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ

বিস্তারিত
স্বাধীনতার ৫৫ বছর : আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে স্বাধীন বাংলাদেশের। একাত্তরের অগ্নিঝরা মার্চে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলাকালে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সামরিক বাহিনী

বিস্তারিত
ঐক্য ও দেশপ্রেমে এগিয়ে যাওয়ার আহ্বান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত
রাজধানীতে বর্ণাঢ্য কুচকাওয়াজে উদযাপিত স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ সকালে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কয়ারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন

বিস্তারিত