অনুসরন করুন :

জাতীয়

চানখারপুলে ৬ হত্যা : কমিশনারসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড

চব্বিশের মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ ছাত্র-জনতাকে গুলি করে হত্যার দায়ে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত
গণভোটে ‘হ্যাঁ’ বললেই মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তা জনগণের কাছে স্পষ্ট করা। এই অধিকার আদায়ের লক্ষ্যেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, বহু রক্তাক্ত পথ পেরিয়ে ৫৪ বছর পর আবার

বিস্তারিত
শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় ইউএনও ও ওসি প্রত্যাহার

শেরপুরে জামায়াতে ইসলামীর নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিস্তারিত
টেংরাটিলা বিস্ফোরণ মামলায় বাংলাদেশ পাবে ৪২ মিলিয়ন ডলার

টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশ জয় পেয়েছে। কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর

বিস্তারিত
শেরপুরে উত্তেজনার পর আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ সন্ধ্যায় পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি সদর দপ্তর। বিজিবি জানায়, শেরপুর জেলায় সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে কাজ করবে।

বিস্তারিত
গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারে সরকারি কর্মচারীরা অংশ নিতে পারবেন না: ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে নিষেধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিস্তারিত
জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ বিদেশি পর্যবেক্ষক আসছেন

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপক্ষীয় বিদেশি পর্যবেক্ষক আসছেন। আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দ্বিপক্ষীয়

বিস্তারিত
৫০তম বিসিএস প্রিলিমিনারি : শুরু হলো ‘এক বিসিএস, এক বছর’

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘এক বিসিএস, এক বছর’ বাস্তবায়নের যাত্রা, যা দেশের ৫৪ বছরের বিসিএস ইতিহাসে প্রথম। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের নির্ধারিত ১৯০টি কেন্দ্রে একযোগে দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত
৭ দিনে যৌথবাহিনীর অভিযানে ৫০৪ জন গ্রেফতার

দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। এর ধারাবাহিকতায় যৌথবাহিনীর অভিযানে গত ২৩ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আইএসপিআর সূত্রে শুক্রবার জানানো হয়,

বিস্তারিত
নির্বাচনী দায়িত্বে পেশাদার ও নিরপেক্ষ থাকার আহ্বান সেনাপ্রধানের

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনকালে সেনা সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে

বিস্তারিত
সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে দুদকের তিন স্লোগান প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে তিনটি স্লোগান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক নির্ধারিত স্লোগানগুলো হলো, দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন; দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট; এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত

বিস্তারিত
বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যানেল হিসেবে গড়ে তুলতে হবে

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আঠারো কোটি মানুষের চ্যানেল হয়ে উঠতে হবে। মানুষের প্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির সব কর্মসূচির পরিকল্পনা ও বা স্তবায়ন জরুরি হলেও এ কাজ এখনো পুরোপুরি করা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

বিস্তারিত
জ্যোতির্বিজ্ঞানীদের মতে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান

বিশ্বজুড়ে মুসলমানরা ২০২৬ সালের পবিত্র রমজান মাসের অপেক্ষায় রয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান মাস ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিস্তারিত
বাংলাদেশ নিয়ে পরিকল্পিত অপতথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া

ভারতীয় গণমাধ্যম খুব পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে নিয়মিত অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকাই কখনো বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি; এমনকি সর্বাধিক পঠিত বাংলা পত্রিকাগুলোর একটি আনন্দবাজারও মিথ্যা তথ্য প্রচার করেছে।

বিস্তারিত
১৭ মাসে ৬০০ রাজনৈতিক সহিংসতায় নিহত ১৫৮ : টিআইবি

২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ মাসে দেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ৭ হাজার ৮২ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সোমবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিআইবি এই

বিস্তারিত