আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ৫ জুন ২০২৬ শুক্রবার: দেশের বন্ধ ও আংশিক বন্ধ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে আবার সচল করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে বৃহস্পতিবার একটি সার্কুলার জারি করা হয়েছে।
‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নামে গঠিত এ তহবিলের মাধ্যমে বৃহৎ শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দেওয়া হবে। বিশেষ করে রপ্তানিমুখী ও প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।
সার্কুলারে বলা হয়েছে, পুরোপুরি বন্ধ কিন্তু পুনরায় চালুর উপযোগী প্রতিষ্ঠান, আংশিক বন্ধ প্রতিষ্ঠান এবং কার্যকর মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা দিতে না পারা প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে।
স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে অর্থায়ন দেবে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে অর্থ নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। ঋণের ক্ষেত্রে প্রথম ছয় মাস গ্রেস পিরিয়ড থাকবে।
ঋণের অর্থ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, কাঁচামাল কেনা, বিদ্যুৎ-গ্যাসসহ অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ, রপ্তানি আদেশ বাস্তবায়ন ও উৎপাদন ব্যয় নির্বাহে ব্যবহার করা যাবে। তবে বিদ্যমান কোনো ঋণ পরিশোধ বা সমন্বয়ে এ অর্থ ব্যবহার করা যাবে না।
সার্কুলার অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত সুবিধা পাবে। প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে ব্যবসায়িক কার্যক্রম সন্তোষজনক হলে ঋণ নবায়নের সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করে বেসরকারি বিনিয়োগ ও উৎপাদনে গতি ফেরানোও এর উদ্দেশ্য।
সংস্কার/ইএমই
ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যাংকের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, সীমিত সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সরকারি পরিকল্পনা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। শনিবার ১৩ জুন ২০২৬ রাজধানীর সিএ
ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেবে। এতে আমানতকারীদের কোনো সমস্যা হবে না এবং তারা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন। শুক্রবার রাজধানীর ওসমানী