আল— হজ্ব : ৩০ থেকে ৩৯
আল কুরআন (আল— হজ্ব : ৩০ থেকে ৩৯) ৩০. এগুলো (হজ্বের বিধান)। এ ছাড়া যে, আল্লাহ এবং পবিত্র (স্থান ও অনুষ্ঠান) সমূহের প্রতি সম্মান দেখাবে, তার প্রভ...
বিস্তারিতনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
সাঈদ ইবনু আবদুর রহমান মাখযূমী রা. আব্বাদ ইবনু তামীম তৎপিতৃব্য আবদুল্লাহ্ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয...
বিস্তারিতবাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো
নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। নিঃসন্দেহে এই সরকার একটি বিপ্লবোত্তর সরক...
বিস্তারিত
ছবি : সংগৃহীত
সংস্কার ১২ জুন ২০২৬ শুক্রবার: ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ না করার আহ্বান জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নেবে। এতে আমানতকারীদের কোনো সমস্যা হবে না এবং তারা যেকোনো সময় তাদের টাকা তুলতে পারবেন।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের ‘অবৈধ হস্তক্ষেপ’ হয়েছে—এমন অভিযোগ নাকচ করে গভর্নর জানান, অন্তর্বর্তী সরকার গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের একজন সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত ১৬ মার্চ তাকে পরিবর্তন করা হয়। এ ছাড়া কোনো কর্মকর্তা বদলি বা পদোন্নতিতে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করেনি।
তিনি বলেন, ঈদের আগের দিন ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান পদত্যাগ করায় আইনি বাধ্যবাধকতার কারণে দ্রুত নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হয়। এরপর থেকেই ব্যাংকের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
ব্যাংকটির বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভর্নর জানান, ২০২৪ সালের জুলাইয়ে ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট রেশিও ছিল প্রায় ৯৩ শতাংশ, যা চলতি বছরের মার্চে বেড়ে ৯৭ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। অথচ নিয়ম অনুযায়ী এ হার সর্বোচ্চ ৯২ শতাংশ হওয়া উচিত। প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সহায়তা দেবে বলেও তিনি জানান।
ব্যাংকিং খাতের সার্বিক সংস্কার প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ আমানত লোপাট হয়েছে। দীর্ঘদিনের এ সংকট কাটিয়ে খাতকে স্থিতিশীল করতে সবাইকে ধৈর্য ধরতে হবে। জমে থাকা সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা হচ্ছে।
এ ছাড়া দীর্ঘ ১২ বছর ধরে অর্থ ফেরত না পাওয়া সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) আমানতকারীদের জন্যও সুখবর দেন গভর্নর। তিনি জানান, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে কয়েকটি সমস্যাগ্রস্ত এনবিএফআইকে নিয়ে বিশেষ কার্যক্রম শুরু হবে, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাওয়ার সুযোগ পাবেন।
সংস্কার/ইএমই
ইসলামী ব্যাংকে সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ব্যাংকের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, সীমিত সময়ের জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা এবং জনস্বার্থ বিবেচনায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চেয়ারম্যান মো. খুরশীদ আলমসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার সরকারি পরিকল্পনা বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমিয়ে বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। শনিবার ১৩ জুন ২০২৬ রাজধানীর সিএ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে উপস্থাপিত এ বাজেট বিএনপি সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী হিসেবে আমির